অনিঃশেষ আলো $ ৩৫ ঝাঁপিয়ে পড়লেন । মুজাহিদদের সঙ্গে এক গাইড আর নিখোজ মেয়েটির প্রেমিক যুবকও আছে, যে তার সন্ধানে এসেছিল । “থেমে যাও ।' বৃদ্ধ পুরোহিত উচ্চকণ্ঠে বলল । কিন্ত তার কমান্ড কেউ মানল না। তার চার ব্যক্তি মুজাহিদদের তরবারির আঘাতে কেটে টুকরা-টুকরা হয়ে গেছে । এখন সেনাপতি যুবাইর (রাযি.)-এর তলোয়ার তার পাজরে ঠেকানো । যুবাইর ইবনুল আওয়াম শীস্ত গলায় তাকে বললেন, মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও । পাদরি বিস্ময় ও বেদনায় মূর্তির মতো দীড়িয়ে আছে । যুবাইর ইবনুল আওয়াম- এর নির্দেশ যেন তার কানেই ঢোকেনি । “আমি এখানে... ।' একদিক থেকে নারীকষ্ঠের একটা চিৎকার ভেসে এল । সবাই ওদিকে তাকাল । পনেরো-যোলো বছর বয়সের অতিশয় রূপসি একটা মেয়ে একটা দরজা ভেদ করে বেরিয়ে আসছে । বাহিনীর কেউ তাকে চিনল না। কিন্তু আগত প্রেমিক যুবক তাকে দেখেই দৌড়ে তার কাছে পৌছে গেল এবং তাকে পাস্জা করে জড়িয়ে ধরল । মেয়েটাও তাকে নিজের বাহুবন্ধনে আটকে ফেলল । ব্যবিলনের নিখোজ মেয়েটিকে পাওয়া গেল। সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম দু-তিনজন জানবাজকে সাথে নিয়ে সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়লেন, যেপথে মেয়েটি বেরিয়ে এসেছিল । দরজার কোনো পালা নেই । উইপোকারা খেয়ে-খেয়ে সব শেষ করে ফেলেছে বোধ হয়। সেটিও একটি কক্ষ, যার অভ্যন্তরে একটা পালক্কের কাছে একটা গোবৎস বাঁধা । বাছুরটা এখনও বেশ ছোটো । তবে এতটাই নাদুসনুদুস যে, তার লোমগুলো প্রদীপের আলোতে ঝিকমিক করছে । বেশ মায়া-মায়া লাগছে । ব্যাপার একেবারেই স্পষ্ট । এই গোবস আর এই আইলি মেয়েটাকে আবয়াস গোবখসের নামে বলি দেওয়ার কথা ছিল । জোসেফের সন্দেহই সঠিক প্রমাণিত হলো । কক্ষটায় অনুসন্ধান চালানো হলো। পালক্কের তল থেকে লুকোনো একব্যক্তি বেরিয়ে এল । বোধহয় সঙ্গীদের রক্তাক্ত হতে দেখে পালিয়ে এখানে এসে আত্মগোপন করেছে। বাহিনী লোকটাকে সাথে করে এই কক্ষ থেকে বেরিয়ে সেই কক্ষে চলে এল, যেখানে এখনও রক্ত ঝরছে এবং কয়েকটা মরদেহ পড়ে আছে । লাশগুলো থেকে খানিক ব্যবধানে বৃদ্ধ পাদরি চিৎ হয়ে মেঝেতে পড়ে আছে । একটা তরবারি তার বুকের খানিক নিচে শরীরে গেঁথে আছে । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।