অনিঃশেষ আলো $ ৩৪ থেকে যুবাইর (রাযি.) ও তীর বাহিনী প্রবেশ করছেন । তার পেছনে চার-পাচজন লোক হাতে তলোয়ার নিয়ে দপ্ডায়মান । লোকটা খুবই বৃদ্ধ । কিন্তু দাড়িয়ে আছে তাগড়া যুবকের মতো সোজা । শরীরে সামান্যও বক্রতা নেই । একদম খজু । সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম এখনও তার জানবাজদের ভেততে যেতে দেননি । শুধু নিজে সুড়ঙ্গ থেকে বের হয়ে কক্ষে ঢুকেছেন। “এখানে মরতে এসেছ?'- বৃদ্ধ বলল- “তোমার এই বাসনা আমরা পূরণ করতে পারি । কিন্তু এ বয়সে আমাকে এমন পাপ করতে বাধ্য করো না । মানুষের রক্ত ঝরানোকে আমি অনেক বড়ো পাপ মনে করি ।' “এই পাপ আমিও করতে চাই না'- সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম বললেন- “আমি বুঝে ফেলেছি, তুমি এই উপাসনালয়ের পাদরি । আমি তোমাকে বলতে এসেছি, উপাসনা শুধু আল্লাহর করতে হয় আর তোমার উপাসনা ভিত্তিহীন । এটা বন্ধ করে দিয়ে আমাদের সাথে চলো । আমরা তোমাকে পুরোপুরি মর্যাদার সাথে রাখব । “ও হে মূর্খ মানুষ!'- বৃদ্ধ পাদরি বলল- তুই হেরাক্ল-এর চেয়েও বড়ো শক্তিশালী তো আর নস। এ পর্যস্ত এসে পড়েছিস তুই । হেরাক্ল-এর লোকেরা রাস্তার মুখ পর্যন্ত এসেছিল । আর এগুতে পারেনি; আমার লোকদের ছোড়া তির খেয়ে তারা প্রাণ হারিয়েছে । তারপর রোমসামতরাজ্যের পরিণতি কী হয়েছে, তা তো তুই দেখেছিস । তারপর হেরাক্লকেও আমি দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি । আমি তোর জীবন ক্ষমা করে দিচ্ছি আর তোর সাহসের প্রশংসা করছি । তুই এ পর্যন্ত এসে পড়েছিস। এখন যা; ফিরে যা। নাহয় আমার এই লোকগুলো তোর শরীরটাকে কেটে টুকরো-টুকরো করে এই ধ্বংসাবশেষেই পুতে ফেলবে ।' “মেয়েটাকে আমার হাতে তুলে দাও'- সেনাপতি যুবাইর বললেন- “তারপর নিজেকেও সপে দাও ।' বৃদ্ধ পাদরি বোধহয় ভুল বুঝেছিল যে, সেনাপতি যুবাইর (রাযি.)-এর সঙ্গে আর কোনো লোক নেই। সে আর কোনো কথা না বলে পাশে দণ্ডায়মান চার ব্যক্তির পানে তাকিয়ে মাথা দ্বারা ইঙ্গিত করল । চারজনই তরবারি উচু করে দ্রন্তগতিতে যুবাইর ইবনে আওয়াম (রাযি.)-এর দিকে ধেয়ে এল । যুবাইর ইবনে আওয়াম মোকাবেলার জন্য আগে বাড়লেন । চারজন লোক যুবাইর ইবনে আওয়ামকে ঘিরে ফেলল | এমন সময় হঠাৎ সমস্ত জানবাজ মুজাহিদ সুড়ঙ্গ থেকে বেরিয়ে এসে আক্রমণোদ্যত লোকগুলোর ওপর দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।