অনিঃশেষ আলো ৫ ৩৩ বাড়ালেন এবং তার জানবাজদের বললেন, তোমরা আমার পেছনে-পেছনে আসো । “মহাপ্রতাপশালী সম্রাট হেরাক্ল-এর পরিণতি স্মরণ করো'- আবার আওয়াজ গুপ্ররিত হলো- “রোমসাততাজ্যের পতন থেকে শিক্ষা নাও ।' যুবাইর (রাযি.) তার মুজাহিদদের নিয়ে সামনের দিকে এগুতে থাকলেন । সুড়াঙ্গের মতো একটা জায়গা । দেওয়ালের ছিদ্র থেকে খানিক উচু ও চওড়া | “আমি এখান থেকে বলছি না- পরজগত থেকে.বলছি'- দু-তিন পা এগুবার পর আবারও শব্দ উচ্চকিত হলো- এখনও সময় আছে; ফিরে যাও । আর দুপা আগে বাড়লে জীবন নিয়ে ফিরতে পারবে না সেনাপতি যুবাইর (রাযি.) তার জানবাজদের বললেন, তোমরা সুড়ঙেই: দাড়িয়ে থাকো । বলেই তিনি নিজে ছিদ্রপথে বেরিয়ে এলেন । “দি জীবন রক্ষা করতে চাও, তা হলে আমার সামনে চলে আসো'- যুবাইর ইবনুল আওয়াম উচ্চ কণ্ঠে বললেন- “আমাদের কোনো রাজত্ব নেই- রাজত্বের মালিক আল্লাহ, কোনো মানুষ যাকে ধ্বংস করতে পারে না। আমরা পাপী মানুষদের আল্লাহ পথ দেখাতে এসেছি । আল্লাহ ছাড়া আর কারুর উপাসনা করা যায় না। যদি আপনা থেকে আমার সম্মুখে এসে হাজির না হও, তা হলে বাচতে পারবে না। সেনাপতি যুবাইর (রাযি.) উত্তরের জন্য কিছু সময় অপেক্ষা করলেন। কিন্তু কোনো জবাব এল না । তিনি পুনরায় ভেতরে ঢুকে গেলেন । এক মুজাহিদ জলন্ত প্রদীপ হাতে নিয়ে দাড়িয়ে আছেন । এই সুড়ঙ্গপথের শেষ মাথায় সোজা পথ বন্ধ । এখানে দুদিকে দুটি পথ । একটি ডানে, একটি বায়ে । যুবাইর (রাযি.) বা দিকে তাকালে দেখতে পেলেন, এটিও সুড়ঙ্গের মতো এবং খানিক লম্বা। তার শেষ মাথায় ক্ষীণ একটা আলোমতো পরিদৃশ্য হচ্ছে । সেনাপতি যুবাইর সেদিকে.মোড় নিলেন । “ভয়ের কোনো কারণ নেই আমার জানবাজগণ!'- যুবাইর ইবনে আওয়াম তাঁর বাহিনীকে বললেন- “ভেতরে কোনো ফৌজ নেই নিশ্চয় । আল্লাহকে নিজেদের সঙ্গী মনে করো । আমরা কারুর ধনভাপগ্ডার লুটতে আসিনি | এখানে আমরা একটি দাওয়াত নিয়ে এসেছি যে, 'আল্লাহ ব্যতীত আরও কারুর উপাসনা করা যায় না।' এই সুড়ঙ্গ থেকে বের হওয়ার-পর “সামনে এবার প্রশস্ত একটা কক্ষ, যার এক কোণে ক্ষুদ্র একটা ফানুস জ্বলছে । কক্ষে চার-পাটটা উন্নতমানের পালঙ্ক বিছানো । মধ্যযখানে এক বৃদ্ধ । লোকটির পরিধানে লম্বা চোগা । মাথায় মিশরি টুপি । টুপির ওপর একটি রুমাল পড়ে আছে। বৃদ্ধ দীড়িয়ে সেই দিকটায় তাকাচ্ছে, যেদিক অনিঃশেষ আলো-৪/৩ দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।