অনিঃশেষ আলো $ ৩২ অবধারিত । যুবাইর ইবনুল আওয়াম বললেন, ওপরে আমাদের লোকদের সাহায্যে এগিয়ে যাও । কিন্তু জায়গাটা এমন যে, ওখানে দ্রুত হাটা যায় না । সিঁড়িও খুব নড়বড়ে । সব মিলিয়ে সাথিদের কাছে পৌছা মুজাহিদদের পক্ষে মোটেও সম্ভব নয় । ভাঙা ও হেলেপড়া ছাদ দিয়ে নিচে পড়ে যাওয়া সুনিশ্চিত । ফলে যে-দুজন মুজাহিদকে ওপরে পাঠানো হয়েছিল, তাদের আল্লাহর হাওয়ালা করে দেওয়া হলো। সালার যুবাইর ইবনুল আওয়াম গাইডকে বললেন, এবার ওপরে আশঙ্কা কমে গেছে। আমাদেরকে সেই জায়গাটায় নিয়ে চলো, যেখান থেকে গোপন উপাসন্ালয়ে প্রবেশ করা যায় । গাইড পুনর্বার পতিত ইট-সুরকি-বালির স্ভূপের ওপর এক দিক থেকে উঠে অপর দিকে নেমে গেল । এর মধ্যে হঠাৎ ধপাস করে ভাঙা ছাদের ফীঁক দিয়ে দুজন লোক নিচে পড়ে পেল । একজন মুজাহিদ, অপরজন অন্য কেউ । দুজনই আহত । দুজনেরই হাতে তলোয়ার | স্পষ্ট বোঝা যাচ্ছে, তারা পরস্পর লড়তে- লড়তে একজন অপরজনকে আহত করে ফেলেছে । ছাদটা বেশ উচু ॥ অনেক ওপর থেকে পড়ার ফলে দুজনই চৈতন্য হারিয়ে ফেলেছে । দুজনই বোধহয্ম এই সংজ্ঞাহীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেবে । গাইড ক্ষীণ কণ্ঠে সালার যুবাইর ইবনুল আওয়ামকে ডাকল । যুবাইর (রাধি.) তৎক্ষণাৎ পৌছে গেলেন এবং কংক্রিটের স্তৃূপের ওপর উঠে অপর দিকে নেমে গেলেন । তিনি দিনেও এখানে এসেছিলেন । কিন্তু ওই দিকটায় যাননি । তার ধারণা ছিল, ধ্বংসাবশেষের এই স্তৃপ দেওয়াল পর্যন্ত ছড়িয়ে থাকবে এবং ওখানে এই ইট-বালি ছাড়া আর কিছু নেই। কিন্তু না; ব্যাপার তেমন নয় । ওখানে দেওয়ালটা এমনভাবে ভাঙা কিংবা ভেঙে ফেলা হয়েছে, যেমনটা দস্যু-তস্কররা ডাকাতি করার জন্য গৃহস্থের ঘরের দেওয়াল ভেঙে থাকে । ছিদ্বটা এত উচু ও চওড়া যে, একজন মানুষ সামান্য ঝুঁকে ভেতরে দুরে যেতে পারে । সেনাপতি যুবাইর (রোযি.) ভেতরে ঢুকতে সেই ছিদ্রে পা ব্রাখখতেই একটা আওয়াজ তাঁকে থামিয়ে দিল । “ওখান থেকেই ফিরে যাও'- ভেতর থেকে আওয়াজ গুগ্ররিত হলো- “যদি এক পা-ও অগ্রসর হও, তা হলে তোমার রাজত্ব টুকরো-টুকরো হয়ে যাবে । এর শাস্তি তোমার বংশধরকেও ভোগ করতে হবে ।' এই গুরুগন্তীর ও প্রতিধ্বনিময় আওয়াজ বেশ কিছু সময় যাবত ধ্বং র অভ্যন্তরে অনুরণিত হতে-হতে পরে আবার ক্ষীণ হতে-হতে মিলিয়ে গেল। সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম পেছনে সরে আসার পরিবর্তে পা আগে ফড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।