অনিঃশেষ আলো $ ৩১ এল । কিন্তু লোকটা বাঁচবে বলে আশা করা যায় না। ক্ষতস্থান থেকে রক্তের ফোয়ারা ছুটছে । তিরের আঘাত খেয়ে নিশ্চয় গাইডের ধমনিটা কেটে গেছে । এক জানবাজ মুজাহিদ সালারের নির্দেশের অপেক্ষা না করেই অপর মশালটা জ্বালিয়ে সেই দিকে গেল, যেদিকে কিছু একটা পতনের শব্দ শোনা গিয়েছিল । বস্তুটা মানুষ; মুজাহিদ তাকে চেনে না। তার পিঠে তির গেঁথে আছে এবং খুব ভেতরে ঢুকে গেছে। তার মানে তিরটা খুব কাছে থেকে ছোড়া হয়েছে । এই লোকটাও এখনও জীবিত এবং ছটফট করছে । তবে এরও জীবনের আশা নেই। সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম নিজের তরবারির আগাটা তার হৃৎপিণ্ডের জায়গাটায় রেখে জিজ্ঞাসা করলেন, কে তুমি? “বলব না'- তিরবিদ্ধ জখমি বলল- “তলোয়ারটা আমার বুকে ঢুকিয়ে দাও । আমাকে মরতে তো এখন হবেই । নিজের দেবতাদের নারাজ করে আমি মরতে চাই না।' সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম বুঝে ফেললেন, মানুষটা বেশ কঠিন; এর থেকে তথ্য বের করা সম্ভব নয় । ব্যাপার একদম পরিষ্কার ৷ গাইড সেই জায়গাটা পর্যস্ত পৌছে গেল, যেখান থেকে গোপন একটা পথ উপাসনালয় পর্যস্ত চলে গেছে । এই লোকটা কোনো একটা ছাদের ওপর বসে অবলোকন করছিল । সে-ই ওপর থেকে তিরটা ছুঁড়েছে আর এক গাইডকে নিশানা বানিয়েছে । এবার তার অপর গাইডকে হত্যা করার পালা । কিন্তু যুবাইর ইবনুল আওয়াম আগেই তার ব্যবস্থা করে রেখেছেন । তিনি ওপরে দুজন জানবাজ পাঠিয়ে দিয়েছিলেন ৷ যুবাইর ইবনুল আওয়াম আগেই শুনেছেন, হেরাক্ল ও বুস্তস্তিনের পাঠানো দুজন লোক এভাবে তিরের আঘাতে প্রাণ হারিয়েছিল । তিনি ধরে নিয়েছেন, এই তির ওপর থেকেই এসে থাকবে । এক দিন আগে তিনি ওপরে উঠে দেখে নিয়েছিলেন, কোন জায়গা থেকে তিরন্দাজ নিচে কাউকে তিরের নিশানা বানাতে পারে । তিনি সেই জায়গাগুলো থেকে খানিক দৃরে-দূরে দুজন জানবাজ পাঠিয়ে দিয়েছিলেন এবং তাদের কী করতে হবে বুঝিয়ে দিয়েছিলেন । উপাসনালয়ের লোকটা নিচে একজন গাইডকে তিরের নিশানা বানালে ওপরে ওত পেতে বসে থাকা এক জানবাজ তাকেও তিরের নিশানা বানিয়ে দিলেন । তির খেয়ে লোকটা ধপাস করে নিচে পড়ে গেল। ওপর থেকে এমন একটা শব্দ আসতে লাগল, যেন দু-তিনজন লোক আপসে যুদ্ধ করছে। এ তেমন আশ্চর্যের কিছু নয়। কিন্ত্বী ভয়টা হলো, ওরা জিন কিংবা ডাইনি-টাইনিও তো হতে পারে । তা-ই যদি হয়, তা হলে মুজাহিদদের মৃত্যু দড্৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।