অনিঃশেষ আলো $ ৩০ জগতে সামান্যতম হস্তক্ষেপ হলে এভাবেই এরা হাজারে-হাজারে উড়ে যায় এবং সবার গতি একই দিকে থাকে । ঝড়টা বাইরে বেরিয়ে গেলে বাহিনীটি উঠে সামনের দিকে এগুতে শুরু করল । এই ধ্বংসাবশেষের কোনো আঙিনা নেই । পুরোটাই ছাদ আর ছাদ । দু-তিনটা প্রশস্ত কক্ষ অতিক্রম করার এবার একটা বিধ্বস্ত ছাদের ফাক গলে জোছনার আলো আসছে এবং ভেতরটা পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে । একদিকে কতগুলো সিঁড়ি । সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম সিঁড়িগুলো চিনে ফেললেন এবং বাহিনীর সেই লোকটিকে সিঁড়ি বেয়ে ওপরে চলে যেতে বললেন, যাকে এই দায়িতুটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন । ওখানে তিনি কোথায় যাবেন এবং গিয়ে কী করবেন তা তার জানা আছে । এই জানবাজ মুজাহিদ তিরন্দাজ | এভাবে অপর দুটি সিঁড়ি ছ্বারা সেনাপতি যুবাইর আরও দুজন মুজাহিদকে ওপরে পাঠিয়ে দিলেন । তাদের সাবধান করে দিলেন, ছাদ কিন্তু কিছু ভাঙা; কিছু আবার হেলেপড়া । কাজেই সতর্কতার সাথে পথ চলো; অন্যথায় নিচে পড়ে যাবে । কখনও এমন আওয়াজ আসছে, যেন ডাইনি বা প্রেতাত্মারা চেচামেচি করছে। কোনো দিক থেকে পা টেনে-টেনে হাটার আওয়াজ আসছে, যেন মৃত পাপিষ্ট মানুষের আত্মারা .কোনো-না-কোনো রূপ ধারণ করে এই ভীতিকর বিজন অঞ্চলটায় ঘুরে ফিরছে, যেন এই বুঝি ওরা কোনো এক রূপে চোখের দৃষ্টিতে ধরা দেবে । কিন্তু ওখানে কংক্রিটের স্তৃপ ব্যতিরেকে আর কিছুই নেই । অবশেষে জানবাজদের এই দলটি সেই হলরুমটিতে পৌছে গেল, যেখানে দেওয়ালের সাথে একটা মঞ্চ পাতানো আছে। মঞ্চের দৈর্ঘ্য আড়াআড়িভাবে কক্ষের এক চতুর্থাংশ । তার দুদিকে এবং সামনেও অনেকগুলো ছাদভাঙা ইট-পাথরের স্তৃপ | গাইডদ্বয় সামনে চলে গেল এবং একটা স্তুপের ওপরে উঠে দীড়াল। হঠাৎ তাদের দুজনের একজনের কণ্ঠ চিরে সামান্য আওয়াজ বেরিয়ে এল আর অপরজন হস্তদস্ত হয়ে নিচে নেমে এল | একদিক থেকে চাদের কিরণ ভেতরে আসছিল । পরক্ষণেই ওপর থেকে কারুর ধপাস করে নিচে পড়ে যাওয়ার প্রচণ্ড একটা শব্দ কানে এল । এ কোনো মানুষ হতে পারে । কিন্তু ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য জোছনার আলোটুকু যথেষ্ট নয় । সেনাপতি যুবাইর সঙ্গে-সঙ্গে বলে উঠলেন, আলো জ্বালাও । মশালধারী মুজাহিদ মশালটায় আগুন ধরিয়ে দিল । হলরুমটা আলোকিত হয়ে উঠতেই তিনি সবার আগে গাইডের অবস্থা দেখলেন, যে স্তুপের ওপর পড়ে গিয়েছিল । শোচনীয় অবস্থা ৷ তার ঘাড়ের এক দিক থেকে একটা তির ঢুকে অপর দিক থেকে সামান্য বেরিয়ে রয়েছে। ব্যথায় লোকটা ছটফট করছে । সেনাপতি যুবাইর দেখলেন, তিরের সামনের চোখা আগাটা বেরিয়ে এসেছে । তিনি অপর দিককার তিরটা ফড/.9110001179.0010)
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।