অনিঃশেষ আলো $ ২৯ আলোকপাত করে থাকবে আর সেই আলোই আমাদের জন্য যথেষ্ট হবে । এই অভিযানটা তিনি প্রদীপের আলো না জ্বালিয়েই জয় করতে চাচ্ছেন । অভিযান শুরু হচ্ছে । কিন্তু যুবকের কাছে ঘোড়া আছে, যাকে আর সম্মুখে নেওয়া যাবে না। খানিক আগে, যেখান থেকে টিলা-টিপির ধারা শুরু, ওখানে কয়েকটা গাছ আছে । ঘোড়াটা একটা গাছের সঙ্গে বেঁধে রেখে বাহিনী এগুতে শুরু করল । বাহিনী যখন ধ্বংসাবশেষে প্রবেশ করতে যাবে, অমনি সেনাপতি যুবাইর (রাষি.) দীড়িয়ে গেলেন । “শেষ কথাটি শুনে নাও'- যুবাইর ইবনুল আওয়াম বললেন- “একটা কথা মনে রেখে প্রবেশ করো যে, এমন দুটা বা চার-ছটা চোখ আমাদের দেখছে, আমরা যাদের দেখতে পাচ্ছি না । একথাটাও মাথায় রাখো যে, এই যে আমরা যেকজন আছি, আমাদের দু-একজন লোক এখান থেকে জীবন নিয়ে ফিরতে পারব না। এবার আল্লাহর নাম নিয়ে আগে বাড়ো । ০ সস বাহিনী ধবংসাবশেষের মধ্যে ঢুকে পড়ল । দুজন গাইড তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে । সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম এক দিন আগে ভেতরে গিয়ে পথঘাট দেখে এসেছিলেন । গাইডরা তাকে অন্য দিকে নিয়ে যেতে লাগল । সেনাপতি অত্যন্ত ক্ষীণ কণ্ঠে ফিসফিস আওয়াজে বললেন, এবার তিরন্দাজরা একটা-একটা করে তির ধনুকে সংজোযন করে নাও । বাকিরা তরবারি বের করে হাতে নাও | চাদের আলো ভেতরে আসছে। কিন্তু কোনো গলি একদম অন্ধকারে ঠাসা । ভেতরটা একেবারে নিঝুম, নিস্তব্ধ । এই নীরবতা ভাঙল একটা পেঁচা । পেঁচাটা তিনবার ডেকে উঠল । এমন ভয়ংকর ধ্বংসাবশেষে পেঁচারাই কেবল কথা বলতে পারে। “এটা পেঁচার আওয়াজ'_ সালার যুবাইর ইবনুল আওয়াম বললেন- “কিন্তু এটা কোনো মানুষের মুখনিঃসৃত শব্দও হতে পারে । এই উপাসনালয়ের পাহারাদার পেঁচার মতো শব্দ করে তার ঘুমন্ত সাথিদের সতর্ক করে তুলছে হয়ত ।' কয়েকটা মোড় অতিক্রম করার পর একটা খোলা রাস্তা বেরিয়ে এল । হঠাৎ মনে হলো, কোন দিক থেকে যেন তীব্র একটা ঝড় এসেছে। সেইসঙ্গে হালকা চিৎকারের শব্দ । গাইডদুজন সঙ্গে-সঙ্গে বসে পড়ল । বাকিদের বলল, তোমরাও বসে পড়ো । মনে হতে লাগল, যেন বাতাসের তীব্র একটা ঝাপটা মাথার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। এগুলো কাকের মতো বড়ো; বরং তার চেয়েও বৃহৎ পালকবিশিষ্ট চামচিকা, যেগুলো ছাদের সঙ্গে উলটোভাবে ঝুলে থাকে । এদের দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।