Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৮ থেকে বের হয়ে গেছে । যুবক নিশ্চিত হয়ে গেল, তারা আমার প্রিয়াকে খুঁজে বের করতেই গিয়ে থাকবে । সে ঘোড়ার পিঠে জিন বাধল এবং এক লাফে চড়ে বসে ছুটতে শুরু করল । ব্যবিলন নগরীর একটা-ই ফটক ছিল, যেপথে রাতে একান্ত প্রয়োজনে কাউকে বের হওয়ার অনুমতি দেওয়া হতো । এখানে এসে যুবককে থামতে হলো | বলতে হবে, এত রাতে কেন সে নগরী থেকে বের হতে চাচ্ছে । বলল, একজন সালারের যে-বাহিনীটি গেছে, আমি তার সঙ্গে যুক্ত হতে চাই । সেনাপতির নামে তার জন্য ফটক খুলে দেওয়া হলো এবং ঘোড়া তাকে নিয়ে উর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করল । যুবক সেনাপতি যুবাইকে জানাল, আমাদের প্রেমের খবর আইলির দাদা ভালো করেই জানেন । নাতনিকে তিনি আর কারুর সঙ্গে মিশতে দিতেন না। আইলি এতই নিষ্পাপ প্রকৃতির যে, অপর কারুর প্রতি সে চোখ তুলে তাকাতও না। আবেগতাড়িত যুবক রোমাঞ্চকর কথাবার্তা শুরু করে দিল । আইলির সঙ্গে তার কীভাবে দেখা হতো, তার সঙ্গে মেয়েটা কীভাবে কথা বলত ইত্যাদি সে রসিয়ে- রসিয়ে বলতে লাগল । বলল, আইলি এক শর্তে তার বউ হতে সম্মতি দিয়েছে যে, বিয়ে হয়ে গেলেও সে দাদা থেকে আলাদা হবে না- আমাকে বরং তাদেরই ঘরে থাকতে হবে । সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম তাকে বললেন, আমরা যে-অভিযানে যাচ্ছি, তোমাকে সেখানে নেওয়া যাবে না। এ এক ঝুঁকিপূর্ণ ও দুঃসাহসী অভিযান | সামান্য ভুলে আমাদের সব অর্জন যেকোনো মৃহূর্তে ল্ডভও হয়ে যেতে পারে | এ তোমার সাধ্যের অতীত ব্যাপার । হতে পারে, আবেগ দ্বারা তাড়িত হয়ে তুমি এমন কোনো আচরণ করে বসবে, যার ফলে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও ব্যথ হয়ে যাব আর আমার গোটা দলটি মারা পড়ে যাবে । কিন্তু যুবক নাছোড়বান্দা । সে অনুনয়-বিনয় শুরু করে দিল এবং বলল, আমি না গেলে ব্যাপারটা অ,ইলির সঙ্গে আমার বিশ্বাসঘাতকতা হয়ে যাবে । আমারও তো কর্তব্য আছে । অবশেষে যুবাইর (রাযি.) তাকে সঙ্গে নিয়ে নিলেন এবং কিছু নির্দেশনা দিয়ে বলে দিলেন, তৃমি আমাদের একদম কাছে থাকবে; মোটেও আলাদা হবে না। জানবাজদের এই দলে চার মুজাহিদের কাছে চারটা তরবারি ছাড়া ধনুকও আছে এবং এক-একটা তৃণে অনেকগুলো করে তির ভরা । বাকি সবার কাছে তরবারি আর দুজনের কাছে তরবারি ছাড়া আছে বর্শাও | তাদের কাছে গোটা চার-পাচেক প্রদীপও আছে । সেগুলো একান্ত প্রয়োজনের সময় সেনাপতির নির্দেশে জ্বালানো হবে । সেনাপতি যুবাইর ইবনুল আওয়ামের আশা ছিল, এমন উজ্জ্বল চাদ এই বিধ্বস্ত ও হেলেপড়া ছাদ আর পতিত দেওয়ালের পথে ধ্বংসাবশেষের অভ্যন্তরে ফ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।