অনিঃশেষ আলো ৬ ২৭ তিনি জানতেন, কেউ তাকে দেখছে । নিজের বিরুদ্ধে কোনো সংশয় তিনি জাগাতে চাচ্ছিলেন না । চা মধ্যরাতে সালার যুবাইর ইবনুল আওয়াম (রাযি.) দশ মুজাহিদের দলটি নিয়ে ধ্বংসাবশেষের কাছাকাছি পৌছে গেলেন। এখনও তিনি সেই বিস্তৃত উন্ুক্ত অঞ্চলে, যার সম্মুখে কয়েকটা টিলা এবং সেই টিলাগুলোর মধ্যখানে কিংবা পাশেই সারাবিউমের ধ্বংসাবশেষের অবস্থান । চাদ তার আগেই দিগন্ত থেকে অনেক ওপরে উঠে গেছে। চাদে পূর্ণিমা লাগতে হয়ত আর দিনদুয়েক সময় বাকি । জোছনার আলো বেশ প্রখর ও ঝকঝকা । দৃষ্টি অনেক দূর পর্যন্ত কাজ করছে। যুবাইর ইবনুল আওয়াম (রাযি.) তার দলটিকে শেষবারের মতো জরুরি নির্দেশনা দিচ্ছেন । বাহিনীটি পদাতিক । বাহিনী দূর থেকে ধাবমান ঘোড়ার অস্পষ্ট খুরধবনি শুনতে পেল । অল্পক্ষণ পর ঘোড়া ও তার আরোহী চোখে পড়তে শুরু করল । আরোহী যদি সংখ্যায় বেশি প্রস্তুত হয়ে যেতেন । কিন্তু ঘোড়াও একটা আর আরোহীও একজন । কাছাকাছি পৌছে গেলে আরোহী ঘোড়ার লাগামটা এত জোরে টেনে ধরল যে, ঘোড়া তার সবকটা খুর মাটিতে গেড়ে দিল এবং কয়েক পা সামনে এগিয়ে থেমে গেল । আরোহী এক লাফে ঘোড়ার পিঠ থেকে নেমে সেনাপতি যুবাইর ইবনুল আওয়ামের সম্মুখে গিয়ে দীড়াল । সেনাপতি জিজ্ঞাসা করলেন, কে তুমি? “আমি আইলিকে তালাশ করতে এসেছি'- আগন্তুক ঝটপট উত্তর দিল- “জানতে চেয়েছেন আমি কে । আমি আইলির সব কিছু আর আইলি আমার সব কিছু । আমরা দুজন একজন অপরজন ছাড়া একদম শূন্য ও ফাঁকা দুটা শরীর । আমাকে আপনার সঙ্গে নিয়ে যান । আইলি যদি এই ধ্বংসাবশেষের মধ্যে থাকে, তা হলে এখান থেকে তাকে বের করতে আমি জীবনের বাজি লাগাব। আইলি সেই মেয়েটির নাম, যাকে খুঁজে বের করতে এবং উদ্ধার করে নিতে এরা সাবাই এখানে এসেছে । এই অশ্বারোহী এক যুবক কিবতি খ্রিস্টান । সে বড়োই আবেগময় ভাষায় ও হৃদয়গ্রাহী ভঙ্গিতে বলল, আইলি তাকে ভালবাসে এবং সেও আইলির জন্য পাগলপারা | সেদিন সন্ধ্যায় আইলির দাদা তাকে বলেছিল, আইলিকে পাওয়া যাচ্ছে না। সঙ্গে এই তথ্যও জানিয়েছিল, ওকে উদ্ধার করতে আজ রাতে মুজাহিদরা সারাবিউমের ধ্বংসাবশেষে অভিযান চালাবে ৷ যুবকের জানা ছিল না, কার কাছ থেকে জানবে, অভিযানে কারা যাচ্ছে এবং কখন রওনা হবে । কিন্তু তথ্যটা পেতে সে ছোটাছুটি শুরু করে দিল । এই একটু আগেই কেউ একজন তাকে বলল, এক মুসলমান সেনাপতির সঙ্গে দশজন মুজাহিদ নগরী দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।