Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২৬ কারা যেন জাল বুনে রেখেছে । এত ঘন, যেন জাল নয়; কতগুলো ময়লা ও চিতাপড়া কাপড় ঝুলছে। তাতে অনেকগুলো মৃত চামচিকা ফেঁসে আছে । এক জালে একটা প্যাচা আটকে আছে । আটকানোর পর শত চেষ্টা করেও বেরুতে না পেরে ছটফট করে-করে মরে গেছে । কোথাও থেকে যদি এক-দুটা সাপও বেরিয়ে আসে, তা হলে আশ্চর্য হওয়ার কোনো কারণ থাকবে না । এমন দেওয়ালও আছে, যেগুলোর গায়ে শৈবাল জমেনি | সেগুলোর পলেস্তরা পর্যস্ত অদ্যাবধি নিরাপদ ও অক্ষত । তার গায়ে সেকালের চিত্রকররা দেব-দেবীদের ছবি এঁকে রেখেছে। ছবিগুলো খুরধার কিংবা চোখা যন্ত্রাদি দ্বারা খোদাইকরা | সেগুলোতে রং ভরে দেওয়ার ফলে কয়েক শত বছর পর আজও অক্ষত | সুপরিসর একটা হলরুম, যার অর্ধেকেরও বেশি ছাদ ধস্ত । তার কংক্রিটগুলো মেঝেতে স্তৃপের আকারে ছড়িয়ে রয়েছে । হলের একটা দেওয়ালের সাথে একটা মঞ্চ বানানো । তার ওপর এবং অক্ষত দেওয়ালগুলোর গায়ে যেসব চিত্র ও নানা মূর্তি অঙ্কিত, তাতে পরিষ্কার বোঝা যায়, এটি একসময় উপাসনালয় ছিল । এই উপাসনালয়ের একটা দরজা অপর এক কক্ষে ঢুকেছে । এটি ছোটো একটি কামরা । এখানে গজখানেক চওড়া গোলাকার একটা চবুতরা বানানো | তার আশেপাশে কতগুলো হাড় ছড়িয়ে রূয়েছে, যেগুলো নিঃসন্দেহে মানুষের । ধারণা করা যাচ্ছে, এই কক্ষে মানববলি হতো এবং তার পদ্ধতিটা এই হতো যে, যাকে বলি দেওয়া হতো, তাকে গোলাকার চবুতরার ওপর রেখে তরবারি বা কুড়াল ছারা কোপ দিয়ে তার ঘাড়টা কেটে ফেলা হতে । দু-তিনটা জায়গা থেকে ওপর দিকে সিঁড়ি উঠে গেছে । সালার যুবাইর ইবনুল আওয়াম ওপরেও গিয়েছিলেন । ওপরে তো খুবই সতর্কতার সাথে হাটতে হয়। কারণ, স্থানে-স্থানে ছাদ ভেঙে গেছে, কোথাওবা হেলে আছে । অক্ষত ছাদগুলোতে হাটতেও ভয় করতে হয়, এগুলোও আবার ধসে যায় কিনা । ওপরেও অলিগলি আছে, ছোটো-বড়ো কক্ষও আছে । সেনাপতি যুবাইর দেখতে চাচ্ছেন, আগেকার অভিযানগুলোতে যে-লোকগুলো মারা গেছে, তাদের ওপর তির কোথা থেকে ছোড়া হয়েছিল | তিরন্দাজ কোনো একটা গোপন জায়গায়ই লুকিয়ে থাকবে নিশ্চয় । যুবাইর ইবনুল আওয়াম কয়েকটা সম্ভাব্য জায়গা দেখতে পেলেন। এখানকার তিরন্দাজদের ধরতে তার এক-দুজন লোককে কুরবান করে দিতে হবে তা তিনি জানেন । যুবাইর ইবনুল আওয়াম (রাযি.) এতখানি ভেতরে চলে গেলেন, যে পর্যন্ত কোনো সাধারণ মানুষ কখনও যায়নি । এভাবে এক দিন আগে জায়গাটা যতখানি দেখে আসা সম্ভব দেখে এলেন । কিন্তু তিনি সেই প্রবেশমুখটা দেখার চেষ্টা করেননি, যেটি অতিক্রম করে একটু সামনে গেলেই ওখানে আজও উপাসনা চলে । কারণ, দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।