Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

চা এক ইতালীয় কাহিনিকার রুনা ল্যাটিনি ইতিহাসের মাটি ছেঁকে এ ঘটনাটিকে খানিক বিশ্লেষণের সাথে বর্ণনী করেছেন । বড়ো-বড়ো তিনজন এঁতিহাসিক ঘটনাটির প্রতি স্রেফ ইঙ্গিত দিয়েছেন । যাহোক, ইতিহাসে যা পাওয়া যাচ্ছে, তার বিবরণ হলো, সেনাপতি যুবাইর ইবনুল আওয়াম আটজন মুজাহিদ নিয়ে সারাবিউমের ধ্বংসাবশেষে চলে গেলেন । পুলিশপ্রধান জোসেফ তার সঙ্গে যায়নি ৷ সেনাপতি যুবাইব্রকে সে দুজন গাইড দিয়েছিল, যারা উক্ত ধ্বং সম্পর্কে সম্যক অবহিত ছিল এবং প্রয়োজনের সময় লড়াই করার অভিজ্ঞতাও ছিল । প্রাচীন আমলের এই ধ্বংসাবশেষ বহু লোক দেখেছে । মুজাহিদরাও এখানে ভ্রমণ করেছিলেন । কিন্তু তার গোপন অঞ্চলগুলোর সম্পর্কে খুব কম লোকেরই জানাশোনা ছিল। গাইডদ্বয়কে জিজ্ঞাসা করা হলো, এই ধ্বংসাবশেষের যে-জায়গাটায় উপাসনালয় বানিয়ে রাখা হয়েছে, তোমরা সে সম্পর্কে কিছু জান? তারা বলল, আমরা ভেতরে যাইনি এবং উপাসনালয়টি কোথায় বলতে পারব না। তবে সেই অংশটি কোথা থেকে শুরু হয়েছে আপনাকে বলতে পারব । সালার যুবাইর ইবনুল আওয়াম শুধু নির্ভীকই ছিলেন না; বরং বুদ্ধি, বিচক্ষণতা ও দুরদর্শিতায় তার কোনো জুড়ি ছিল না । তিনি জোসেফকে জিগ্যেস করে জেনে নিয়েছিলেন, আগে যে-লোকগুলো মারা পড়েছিল, ওরা কীভাবে আক্রান্ত হয়েছিল । আরও বেশ কিছু তথ্য তিনি জেনে নিয়েছিলেন । এক দিন আগে তিনি দিনের বেলা ওখানে চলে গেলেন এবং এমনভাবে ঘোরাফেরা করতে লাগলেন, যেন অজানা কোনো ব্যক্তি ভ্রমণের জন্য এসেছে । ওপর তলায় উঠে তিনি ভেতরের জগতটাও দেখে নিয়েছেন । এই ধ্বংসাবশেষ শুধু এটুকু নয় যে, দেওয়ালঘেরা একটা ভবন আর তাতে দু- চারটা কক্ষ । ও তো কক্ষ আর অলিগলির একটা জগত, যার অভ্যন্তরে ঢুকলে বেরুবার আর পথ খুঁজে পাওয়া যায় না । যেকালে এই ভবনগুলো অক্ষত ছিল এবং এখানে যথারীতি প্রকাশ্যে উপাসনা হতো, সেযুগে নিশ্চয় এগুলো মর্যাদাবান আবাস ছিল । ধ্বংসাবশেষগুলোই নীরব ভাষায় তার মর্যাদা ও সৌন্দর্যের জানান দিয়ে যাচ্ছে । এখন তো ছাদগুলো কোথায় ধসে গেছে, কোথাওবা হেলে পড়ে আছে । দেওয়ালগুলোও এমন যে, তার গায়ে শেওলা জমে গেছে । কোনো দেওয়াল অর্ধেক আবার কোনোটা পুরোপুরি ধসে গেছে । কোনোগুলো এমনভাবে দাড়িয়ে আছে যে, ওগুলোই ছাদগুলোকে সামলে ধরে রেখেছে । সব মিলে একটা ভূতুড়ে ও ভীতিকর পরিস্থিতি বিরাজমান, যাকে সহ্য করা দুর্বলমনা মানুষের পক্ষে অসভব। ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।