অনিঃশেষ আলো $ ২৪ উত্তরাধিকার নিয়ে দড়ি টানাটানি শুরু হয়ে গেছে । হতে পারে, এটি গৃহযুদ্ধের রূপ ধারণ করবে ৷ রানি মরতিনাকে তো আমি মায়াবিনী বলব । তিনি যা বলেন, না করে ছাড়েন না এবং অন্যদের দ্বারা করিয়েই তবে ক্ষান্ত হন। নতুন খবর হলো, কুস্তুস্তিন সম্রাট হেরাক্ল-এর নিয়োজিত প্রধান বিশপ কায়রাসকে নির্বাসন থেকে ফিরিয়ে এনেছে । ওখানে যদি কারুর মিশরের চিন্তা থেকে থাকে, আছে কুন্তুস্তি নের। রানি মরতিনা তার পুত্রকে সিংহাসনে বসাতে চাচ্ছেন । এই পরিস্থিতিতে মিশরের রোমান বাহিনী বোধ করি বাজিস্তিয়া থেকে সাহায্য পাচ্ছে না ।' সিপাহসালার আমর ইবনুল আস (রাষি.) বাজিস্তিয়ার হালচাল শুনতে চাচ্ছিলেন। কিন্তু সেসময় তো নিখোঁজ মেয়েটি তার মাথাটা চেপে ধরে রেখেছিল । তা ছাড়া বাজিস্তিয়ার রাজমহলে যে দ্বন্দ-সংঘাত চলছিল, সে সম্পর্কে তিনি একেবারে বেখবর ছিলেন না। বিভিন্ন গোপন মাধ্যমে তিনি ওখানকার খবরাখবর পাচ্ছিলেন । তিনি জোসেফকে জিজ্ঞাসা করলেন, তোমার মস্তব্য কী? “আমি নিশ্চিত'- জোসেফ বলল- “মেয়েটা সারাবিউমের উপাসনালয় থেকে উদ্ধার হবে । ও ওখানেই আছে ! আমার পরিষ্কার মনে আছে, তিন বছর আগে একটা মেয়ে রাওজা দুর্গ থেকে লাপাত্তা হয়ে গিয়েছিল । তার পিতার আকুতি কেউ কানে নেয়নি সে ভিন্ন কথা । তারা নেয়নিঃ আপনি নিয়েছেন । এখন আপনি সিদ্ধান্ত নিন, ভয়ংকর এই ধ্বংসাবশেষে অভিযান পাঠানোর ঝুঁকি আপনি বরণ করবেন কি-না। তুমি হয়ত বুঝবে না জোসেফ! আমর ইবনুল আস বললেন- 'নিজের জীবনের ঝুকি বরণ করতে হলেও আমি করব । মেয়েটার দাদার সামনে নয়- আমাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে । তারপর আমীরুল মুমিনীনকেও এর জবাব দিতে হবে । বাকি থাকল মেয়েটার দাদার আরজি | তো অভিযোগ পাওয়ার পর ওই মেয়েটাকে আমার নিজের কন্যা মনে করাকে আমি ফরজ জ্ঞান করছি। কাজেই যেকোনো মুল্যে মেয়েটাকে উদ্ধার করে আনা আমার ঈমানি কর্তব্য ৷ এত লম্বা কথা আমি কখনও শুনি না । আজ শুধু এ কারণে শুনলাম যে, তোমার কোনো কথা কর্তব্যপালনে আমাকে সাহায্য করতে পারে ।' আমর ইবনুল আস (োযি.) তখনই তার সবচেয়ে নির্ভীক ও দুঃসাহসী সেনাপতি যুবাইর ইবনুল আওয়ামকে ডেকে পাঠালেন । তাকে নিখোজ মেয়েটার সংক্ষিপ্ত কাহিনি শুনিয়ে বললেন, জোসেফকে সঙ্গে নাও । আরও এমন দু-একজন লোক নাও, ধ্বংসাবশেষ সম্পর্কে যারা পুরোপুরি অবগত । আর মুজাহিদ যেকজন দরকার মনে কর নিয়ে যাও । তারপর ওখানে হানা দাও । তিনি আরও বলে দিলেন, মেয়েটাকে যদি ওখানে না-ও পাওয়া যায়, তবু উপাসনালয়টিকে গুঁড়িয়ে দাও আর যেকজন লোক ওখানে পাওয়া যাবে, সবাইকে ধরে নিয়ে এসো । ফ$৮৬৬.2111001109.0011
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।