অনিঃশেষ আলো $ ২৩৮ জানি না, এই বর্ণনা কতখানি সঠিক । কিন্তু সমর্থিত তথ্য এটি-ই যে, এ-আয়নার চমকে নদীতে বিচরণশীল জাহাজগুলো পথের দিশা পেত । এবার এই পিরামিডটির পরিণতি দেখুন । মুজাহিদগণ বিপুলসংখ্যক বিস্ময়কর বস্তুতে পরিপূর্ণ একটি ভূখণ্ড জয় করে নিলেন । সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) আমীরুল মুমিনীন হযরত ওমর (রাধি.)কে লিখলেন, আমি এমন একটি নগরী জয় করেছি, যার কোনো বিবরণ দেওয়া সম্ভব নয় । শুধু এটুকু বলতে পারি, এখানে চার হাজার পাকা ভবন, ততসংখ্যক গোসলখানা এবং চারশো শাহি নাচঘর রয়েছে । আমর ইবনুল আস (রাযি.) ও তার পরে খোলাফায়ে রাশেদীনের শাসনামলে মিশরে যত গভর্নর নিযুক্ত হয়েছিলেন, সবাই এই এঁতিহ্যগুলোকে অতিশয় যত্বের সাথে নিরাপদ ও অক্ষত থাকতে দিয়েছিলেন । কিন্তু কয়েকশো বছর পর এমনসব খলীফারা এলেন, ধাদের আকর্ষণ ছিল ধনভাণ্তারের প্রতি । তাদের ধরনধারণ ছিল রাজা-বাদশাদের মতো । সেই খলীফাদের একজন ছিলেন অলীদ ইবনে আবদুল মালেক। ইতিহাসে ঘটনাটা এভাবে বর্ণিত হয়েছে যে, রোমানরা মুসলমানদের থেকে মিশর ফিরিয়ে নিতে পারেনি বটে; কিন্তু মুসলমানদের শত্রুতা বংশপরম্পরায় তারা মনের মাঝে লালন করছিল । মুসলমানদের বদনাম করার জন্য তারা একটা ফন্দি আটল । এক রোমান খলীফা অলীদ ইবনে আবদুল মালেক-এর কাছে গেল এবং ইসলাম গ্রহণের আগ্রহ ব্যক্ত করল । জানাল, আমি রোমসম্রাটের একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলাম । কিন্তু সম্রাট আমার প্রতি রুষ্ট হয়ে গেলেন এবং আমাকে হত্যা করে ফেলবেন বলে সিদ্ধান্ত নিলেন ৷ যওকা পেয়ে আমি পালিয়ে এসেছি । লোকটি খলীফা অলীদ-এর আস্থা অর্জনের জন্য টোপ ছাড়ল । বলল, আমার কাছে মিশরের অনেকগুলো গুপ্তধনের ভাণ্ডারের খোজ আছে । অলীদ তাকে নিজের ঘনিষ্ঠ বানিয়ে নিলেন। লোকটি শামে দুটা জায়গার সন্ধান দিল । অলীদ ওখানে খনন চালালে বিপুল পরিমাণ গুপ্তধন বেরিয়ে এল । এবার রোমান অলীদকে জানাল, এস্কান্দারিয়ায় জাহাজের দিকনির্দেশনার জন্য যে-পিরামিডটি দাড়িয়ে আছে, তার নিচে সোনা ও মণি-মুক্তার অনেক বড় ভাণ্তার আছে। কালবিলম্ব না করে খলীফা অলীদ একস্কান্দারিয়া পৌছে গেলেন এবং মহামূল্যবান ধনরত্ম উদ্ধারের লক্ষ্যে শত-শত বছরের এঁতিহ্যের ধারক দৃষ্টিনন্দন এই পিরামিডটি ভাঙতে একদল সৈনিককে নিযুক্ত করে দিলেন । পিরামিড ভেঙে পড়তে থাকল আর খলীফা অলীদ দেখতে থাকলেন ধনভাগ্তার কোথা থেকে বের হয়। কিন্তু ধনভাগ্তার থাকলেই না আবিষ্কার হবে! পিরামিডটি পুরোপুরি গুঁড়িয়ে গেল; কিন্ত নিচে থেকে সুবিশাল একটা সামুদ্রিক পাথর ছাড়া আর কিছুই নির্গত ফ$৮৬$.2111001109.0011
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।