অনিঃশেষ আলো $ ২৩৭ এই নগরীটি ছিল দুর্লভ বস্তরাশির ভাণ্ডার । বাদশা সেকান্দর আজম এর গোড়াপত্তন করেছিলেন । সেকান্দর আজমের কবর- যেটি নির্মাণশিল্লের একটি সর্বোন্নত নমুনা- এসস্কান্দারিয়াতেই বিদ্যমান । এই নগরীতে ছিল বহুসংখ্যক উপাসনালয় ও অনেক নবীর সমাধি, যার কোনো- কোনোটি মর্মর পাথরের তৈরী । রানি ক্লিওপ্ন্রার নানা স্থাপত্যও সেসময় পর্যস্ত বিদ্যমান ছিল । এই বিশাল-বিস্তীর্ণ শহরটিতে একটার-চেয়ে-একটা বড় সৌধ ছিল । যদি তার প্রতিটির বিস্তারিত বিবরণ লিখতে যাই, তা হলে আলাদা একটি গ্রন্থের রূপ লাভ করবে । এখানে সংক্ষেপে শুধু এটুকুই বলব, এটি অবাক হওয়ার মতো বাগ- বাগিচা ও স্থাপত্যের নগরী ছিল । আমি শুধু একটি পিরামিডের কথা আলোচনা করব, যেটি সেকান্দর আজমের পর এক ইউনানি রাজা বাতলিমুস দ্বিতীয় সমুদ্রে বৃহৎ ও চওড়া একটা শিলাখণ্ডের ওপর নির্মাণ করিয়েছিলেন । তার সম্পর্কে এতটুকুই বলা যথেষ্ট যে, এটি পৃথিবীর সপ্ত-আশ্চর্ষের মধ্যে পরিগণিত হয়ে আসছে। এটি তৈরি করা হয়েছিল মর্মরেরও চেয়ে অধিক শাদা পাথর দ্বারা । দিনের বেলা এই পাথর ঝিকমিক করত | রাতে এই পিরামিডে আগুন জ্বালানো হতো । এই পিরামিডের উদ্দেশ ছিল নৌজাহাজগুলোকে পথনিদের্শ করা | এই পিরামিড তিনশো হাত উচু ছিল । তলা ছিল চারটা ।তপ্রথম তলা চারকোনা । দ্বিতীয় তলা আটকোনা । তৃতীয় তলা গোলাকার । চতুর্থ তলা একদম ফাঁকা, যেখানে জাহাজগুলোর নির্দেশনার জন্য আগুন জ্বালানো হতো । যে-জায়গাটায় আগুন জ্বালানো হতো, সেখানে অনেক বড় একটা আয়না বসানো ছিল । আয়নাটা কোন ধাতুর তৈরী ছিল এই তথ্য বের করা কারও পক্ষেই সম্ভব হয়নি । একটা মত হলো, এটা স্বচ্ছ কোনো পাথর দ্বারা নির্মিত ছিল । আয়নাটা ছিল সাত হাত. লম্বা আর ততখানিই চওড়া । দিনের বেলা তাতে সূর্যকিরণ প্রতিবিশ্বিত হতো, যার চমক দৃর-দূরাস্ত পর্যন্ত দৃষ্টিগোচর হতো । রাতে আগুনের জারা রিনা য় সি রাছি হত গা জাহাজগুলোকে পথনির্দেশ করত । এই আয়না সম্পর্কে আরও কয়েকটি বর্ণনা ইতিহাসে পাওয়া যায় । সেগুলোর মধ্যে একটি বর্ণনা-ই উল্লেখ করার মতো । তা হলো, ইউনানিরা এই আয়নাটিকে শত্রুর জাহাজগুলোকে জ্বালিয়ে দিতে এই পিরামিডে স্থাপন করেছিল । ব্যবহারটা ছিল এরকম- দূর থেকে শক্রর নৌবহর চোখে পড়ার সাথে-সাথে আয়নাটিকে এমন এ্যাঙ্গলে ঘুরিয়ে দেওয়া হতো যে, সূর্যের কিরণমালা কেন্দ্রীভূত হয়ে জাহাজগুলোর পালে গিয়ে পতিত হতো আর পালগুলোতে আগুন ধরে যেত। ফড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।