অনিঃশেষ আলো $ ২৩৬ কৌতৃহলোদ্দীপকই বটে । আমর ইবনুল আস (োঘি.) নীলের নামে লেখা আমীরুল মুমিনীনের পত্রখানা উচ্চস্বরে পাঠ করে সবাইকে শুনিয়ে নদীতে ছুড়ে দিলেন । তারপর জনতাকে বললেন, আগামীকাল এসে দেখো, নদী প্রবাহিত হচ্ছে, নাকি থেমে গেছে । পরদিন উৎসুক জনতার একটা ঢেউ নদীর কুলে আছড়ে পড়ল । সবাই দেখতে উদগ্রীব নীল প্রবাহিত হচ্ছে, নাকি থমকে গেছে । কিন্তু না; নীল থামেনি- আগের মতোই কুলকুল রবে বয়ে চলছে। আছে কি-না | সাবই দেখল, নীল থামছে না। বয়েই চলছে! তারপর বইতেই থাকল । কোনো-কোনো ইতিহাসরচয়িতা এই বর্ণনাটিকে ভুলভাবে উপস্থাপন করেছেন । তারা লিখেছেন, নীলনদের প্রবাহ থেমে গিয়েছিল এবং মানুষ বিচলিত হয়ে পড়েছিল যে, এ তো শুভ লক্ষণ নয় ৷ আমীরুল মুমিনীন হযরত ওমর (োঘি.) নীলেন নামে পত্র পাঠালেন । আমর ইবনুল আস (রাষি.) পত্রখানা নদীতে ছুড়ে দিলেন আর নীল বইতে শুরু করল । কেউ-কেউ লিখেছেন, হযরত ওমরের পত্রথানা যখন নীলে ছুড়ে ফেলা হয়, তখন নীল প্রবহমান ছিল । পরদিন সকালে দেখা গেল, নদীর প্রস্থ রাতারাতি-ই ষোলো হাত চওড়া হয়ে গেছে। এই দুটি বর্ণনা-ই একদম ভিত্তিহীন । যদি বর্ণনাগুলোকে আমরা নির্ভুল বলে মেনে নেই, তা হলে তার অর্থ দীড়াবে, খ্রিস্টানদের এই গোষ্ঠিটির বিশ্বাস সঠিক ও নৈধ ছিল । বাস্তবতা হলো, আল্লাহপাক আরবদের অসাধারণ বুদ্ধিমত্তা ও সৃন্ষ্দর্শিতার যোগ্যতা দান করেছিলেন । আমর ইবনুল আস ও ওমর (রাযি.) লোকগুনোর ভুল ভাঙাতে এই কৌশলটি গ্রহণ করেছিলেন । তাদের দৃঢ় বিশ্বাস ছিল. এ হতেই পারে না যে, একটা নদীর প্রবহণ থেমে যাবে । তাদের এই কৌশল সকল হলো । প্রতি বছর একটি করে নিরপরাধ মেয়ের জীবনহানির ধারা চিরণ্ঠরে বন্ধ হয়ে গেল। আরবের মুজাহিদগণ যখন ইরানের কেসরাকে পরাজিত করে তার প্রাসাদগুলোর দখল বুঝে নিচ্ছিলেন, তখন তার পিতৃগুরুষের পোশাকাদি ও সেখানকার ধনভাপ্তার দেখে হতভম্ব হয়ে গিয়েছিলেন । এমনই একটি পোশাক আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর কাছে পাঠানো হয়েছিল । দেখে হযরত ওমরের চোখদুটো যেন নিষ্পলক হয়ে গিয়েছিল | এই বিপুল ধনরাশি ছাড়া ওখানে উল্লেখ করার মতো আর কিছু ছিল না। কিন্তু এস্কান্দারিয়া নগরী আরবের বিজেতা মুজাহিদদের হতবুদ্ধি করে তুলেছিল । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।