Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ২৩৪ ফসলাদি উৎপন্ন হবে না, যার ফলে তাদের দুর্ভিক্ষের কবলে পড়ে না খেয়ে মরতে হবে। ধ্িস্টবাদ এমন অলীক বোধ-বিশ্বাস ও কুসংস্কারকে স্বীকৃতি দেয় না। এরা প্রকৃত ধ্িস্টান ছিল না । বিনয়ামিন এই নির্মম প্রথার বিরোধী ছিলেন । কায়রাসও একে সমর্থন করতেন না । রোমানদের শাসনামলে এই প্রথা নিষিদ্ধ ছিল এবং একে হত্যাকাণ্ড মনে করা হতো । তথাপি নগর-লোকালয় থেকে দূরে কোথাও প্রতি বছর এই প্রথা পালন করা হতো । কোনো-কোনো এঁতিহাসিক লিখেছেন, এই প্রথা মূলত ফেরাউনদের যুগ থেকে চলে আসছিল এবং ফেরাউনদের তাতে সমর্থন ছিল । আমর ইবনুল আস (রাযি.) এস্কান্দারিয়া জয় করে নিলে এই গোষ্ঠির একটি প্রতিনিধিদল তার কাছে এসে আবেদন জানাল, আপনি আমাদের এই প্রথাটি চালু রাখার অনুমতি দিন । এই “ক্রুশ উৎ্সব'-এর সময় আসতে আর দুমাস বাকি । আমর ইবনুল আস (রাধি.) তাদের জানালেন, ইসলাম কুসংস্কার ও মূর্তিপূজার অবসান ঘটাতে দুনিয়াতে এসেছে । উপাসনা একমাত্র সেই আল্লাহর করতে হয়, ধার আদেশে নদ-নদী প্রবাহিত হয় । নদী-নালার প্রবাহ কেউ আটকে রাখতে পারে না। তিনি আরও বললেন, তোমরা খ্রিস্টান । তোমাদের ধর্মেও কুসংস্কার অনেক বড় পাপ । এসব ভিত্তিহীন আচার-অনুষ্ঠান তোমাদের ধর্মও সমর্থন করে না। কিন্তু প্রথাটা এই লোকগুলোর অন্তরে এত গভীরভাবে বসে গেছে যে, এর পরিপন্থী কোনো কথা-ই তারা শুনতে ও মানতে প্রস্তুত ছিল না। “মাননীয় গভর্নর!'_ প্রতিনিধিদলের এক সদস্য আমর ইবনুল আস (রাযি.)কে গভর্নর বলে অভিহিত করলেন। এখন তিনি মিশরের গভর্নরই বটেন। শাসক ছাড়া তো একটি রাষ্ট্র চলতে পারে না- “যদি আপনি আমাদের এই প্রথাটা পালনের অনুমতি না দেন, তা হলে আমরা এখান থেকে অন্যত্র চলে যেতে বাধ্য হব । কারণ, নীলকে যদি আমরা “বধূ' না দেই, তা হলে নীল তার প্রবাহ আটকে দেবে । আমরা দুর্ভিক্ষ সহ্য করতে পারব না। হাতে সময় আছে মাত্র আর দুমাস । আমর ইবনুল আস (রাধি.) কঠোরভাবে আদেশ দিতে পারতেন, এমন কুসং ও বাজে কর্মের অনুমতি দেওয়া যায় না । কিন্তু তা তিনি করলেন না । তিনি ভালো মনে করলেন, লোকগুলোকে এমন কোনো পন্থায় এই কুসংস্কার থেকে সরিয়ে আনতে হবে যে, তাদের চেতনায় কোনো চোটও লাগবে না, আবার তারা সঠিক পথেও ফিরে আসবে | তিনি বললেন, আমীরুল সুমিনীনকে জিগ্যেস করে আমি তোমাদের সিদ্ধান্ত জানাব । তোমরা কটা দিন অপেক্ষা করো। তিনি মূলত লোকগুলোর মাথায় বুঝ ঢোকাতে চাচ্ছিলেন, ইসলামে কোনো রাজা-বাদশা নেই, ফড$৮$.211001109.0011

— পৃষ্ঠা ২৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।