অনিঃশেষ আলো & ২৩৩ কোথায় যাচ্ছিলে? মেয়েরা বিনয়ামিনকে কায়রাসের বিশ্বস্ত বন্ধু মনে করে আসল ব্যাপারটা-ই বলে দিল । একটা মেয়েও কোনো সালারের কাছে পৌছতে পারেনি বলে বিনয়ামিন খুবই খুশি হলেন । আমর ইবনুল আস (রাযি.) ও অন্যান্য সালারদের ঈমান এত দুর্বল ছিল না যে, মেয়েগুলো তাদের কাছে পৌছতে পারলেই তারা কুপোকাত হয়ে যেতেন। পৌছতে পারলে ক্ষতিটা বরং কায়রাসদেরই হতো । মেয়েগুলো ধরা পড়ে যেত আর রহস্যটা ফাস হয়ে যেত। তারপর একটি বিজয়ী বাহিনীর সাথে এই প্রতারণা ও ষড়যন্ত্রের পরিণতি হতো কায়রাসদের জন্য খুবই ভয়াবহ । কিন্তু তারপরও বিনয়ামিনের মাঝে যে-উৎ্কণ্ঠা তৈরি হয়েছিল, তাতে সহমর্মিতাও ছিল, নিষ্ঠাও ছিল। মুসলিম বাহিনীর সালারদের প্রতি তিনি কৃতজ্ঞ ছিলেন যে, তারা রোমানদের থেকে কিবতি ধিস্টানদের মুক্ত করেছেন । বিনয়ামিন মেয়েগুলোকে নিজের ঘরে রেখে কায়রাসের কাছে চলে গেলেন । “তুমি কি হত্যা ছাড়া আর কিছু জান না? বিনয়ামিন ক্ষুব্ধ স্বরে বললেন- “হাজার-হাজার কিবতিকে তুমি খুন করিয়েছ। সালারদের পেটে ঢোকানোর জন্য কি তুমি মেয়েগুলোর হাতে বিষ ধরিয়ে দিয়েছিলে? “ওরা কোথায়? কায়রাস মিনমিনে গলায় জিগ্যেস করলেন । “আমার কাছে'- বিনয়ামিন উত্তর দিলেন- “আমি ওদের আমার ঘরে রেখে এসেছি । যোদ্ধাজাতির লোকেরা মাঠে নেমে লড়াই করে- তোমার মতো নারী দিয়ে শক্র বধ করে না। আমি যদি এখন মেয়েগুলোকে সিপাহসালারের কাছে নিয়ে যাই আর ওরা তার সামনে তোমার ষড়যন্ত্রের কথা ফাস করে দেয়, তা হলে জান তোমার পরিণতি কী হবে? তিনি তোমাকে জীবিত রাখবেন না । কিন্তু আমি তোমাকে বাঁচিয়ে রাখতে চাই যে, এত বিশাল পরাজয় আর অপমানের গ্রানি সহ্য করতে থাকো ।' এটি ছিল ৰিশপ বিনয়ামিনের চারিত্রিক উৎকর্ষ যে, আমর ইবনুল আস ও তার সালারগণ রোমানদের তাড়িয়ে কিবতি খ্রিস্টানদের যে-উপকারটি করেছেন, বিনয়ামিন সিপাহসালারের অজান্তেই তার মূল্য পরিশোধ করে দিলেন। মিশরে ধরিস্টানদের একটা উপদল ছিল, যারা বছরের বিশেষ একটা দিনে একধরনের উৎসব পালন করত, যার নাম ছিল “ক্রুশ উৎসব" । এদিন তারা একটা প্রথার অনুসরণ করত । একটা যুবতি মেয়েকে বধূসাজে সাজিয়ে বহুমূল্যবান অলংকার পরিয়ে তাকে নীলনদে ফেলে দিত আর মেয়েটা নদীতে ডুবে মরে যেত । এই মেয়েটাকে তারা নাম দিত 'নীলবধূ" | তাদের বিশ্বাস ছিল, বছরে একবার যদি নীলকে এই কুরবানি না দেওয়া হয়, তা হলে তার প্রবাহ থেমে যাবে, তার দুদিককার খেতখামার শুকিয়ে যাবে এবং পানির অভাবে কোনো দড্৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।