অনিঃশেষ আলো $ ২৩২ এমন সময় বিশপ বিনয়ামিন এপথে কোথাও যাচ্ছিলেন ৷ এক মেয়ে তাকে দেখে ফেলল । মেয়েটা বিনয়ামিনকে চিনত | তার জানা ছিল, তিনি কায়রাসের সঙ্গে থাকেন এবং তার সহকর্মী এবং মুসলমানদের বিরুদ্ধে দুজন একই মিশনে কাজ করছেন । মেয়েটা হঠাৎ ঝটকা টান মেরে লোকটার বাহু থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে বিনয়ামিনের কাছে চলে গেল এবং তাকে ব্যাপারটা জানাল । বলল, এরা পথ আগলে আমাদের খেলাটাই পণ্ড করে দিয়েছে বলুন, এখন আমরা কী করি? শুনে বিনয়ামিন চমকে উঠলেন । এই গোপন তৎপরতায় কায়রাস তাকে অংশীদার বানাননি । মুসলিম বাহিনীর সালারদের এই হত্যামিশনের ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি অপর মেয়েটাকেও মুক্ত করে এনে জিগ্যেস করলেন, বাকি চারজন কোথায়? তারা বলল, ওরা ওদের মিশনে অমুক জায়গায় চলে গেছে। বিনয়ামিন মেয়েদুটোকে সাথে করে নিজের বাসবভনে নিয়ে একটা কক্ষে আটকে রাখলেন । তারপর কালবিলম্ব না করে নিজে ঘর থেকে বেরিয়ে অপর চার মেয়ে যেদিকে গিয়েছিল সেদিকে ছুটে গেলেন | তার জানা আছে, সালারগণ কোথায়- কোথায় থাকেন । রাত এখন গভীর । কিন্তু সারাটা নগরী সজাগ । চারদিকে আলোর ঝলকানি । কিন্তু সালারগণ যেখানে থাকেন, সেদিকটা অন্ধকার । ওখানে কোনো আলো নেই । সান্ত্রীরা টহল দিয়ে ফিরছে । বিনয়ামিন এক-এক করে প্রতিজন সাস্ত্রীকে জিগ্যেস করলেন, এদিকে চারটা মেয়ে এসেছে কি? প্রত্যেকে প্রায় একই উত্তর দিল, এদিকে মেয়েদেক কী কাজ! বিনয়ামিন মেয়েগুলোকে হন্যে হয়ে খুজে ফিরলেন । কিন্তু এস্কান্দারিয়া এত ক্ষুদ্র শহর নয় যে, কাউকে সহজে খুঁজে বের করা সম্ভব । রাতটা শেষ হয়ে গেল; কিন্তু বিনয়ামিন মেয়েগুলোকে খুঁজে পেলেন না । বাগ-বাগিচা ও খোলা মাঠে- যেখানে- যেখানে রাতে উৎসব পালন করা হয়েছিল- কিছু মানুষ অচেতনের মতো ঘুমিয়ে রয়েছে । রাতে ওরা এত বেশি পান করেছিল যে, যে যেখানে পড়ে গেছে, সকাল পর্যস্ত ওখানেই পড়ে রয়েছে। কিন্তু মেয়েগুলো তাদের মাঝেও নেই । অবশেষে দুপুরের পর বিভিন্ন ঘর থেকে মেয়েগুলোকে উদ্ধার করা হলো । উত্সব পালনকারী চারজন পুরুষ ধরে নিয়ে রাতভর মেয়েগুলোকে নিজেদের কাছে রেখেছিল | মদ এত পান করানো হয়েছে যে, তাদের ই্শ-জ্ঞান একদম বিলুপ্ত হয়ে গিয়েছিল । বিনয়ামিন সাথে করে মেয়েগুলোকে ঘরে নিয়ে গেলেন । সারাটা রাতই তিনি অস্থিরতার মধ্যে কাটালেন, পাছে মেয়েগুলো সালারদের কাছে পৌছে গেল কিনা আর এমন কোনো ঘটনা ঘটে গেল কিনা যে, কোনো একজন সালারকে তারা দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।