অনিঃশেষ আলো & ২৩১ কে নিজের বউ, কে পরের, সেই ভেদাভেদ তারা ভুলে গিয়েছিল ৷ এটা ছিল মদের কারিশমা | মুসলমানরা এই অনুষ্ঠানে যোগ দেয়নি । তারা শুধু নজর রাখছিলেন, কোনো অরাজক পরিস্থিতি যেন তৈরি না হয় । এই মওকা থেকে কায়রাস স্বার্থ উদ্ধারের ফন্দি আটলেন । মুসলমানরা যেদিন নগরীর দখল বুঝে নিয়েছিলেন, সেদিন থেকে তিনি যে-ছটি মেয়েকে এক বিশেষ প্রশিক্ষণ দিয়ে আসছিলেন, উৎসবের সন্ধ্যায় তাদের সমবেত করলেন । তাদের হতে একটা করে তাজা ফুলের মালা দিলেন । এমন পোশাক পরালেন, যেন তারা অর্ধনগ্না । প্রত্যেকের হাতে গোলাপের একটা করে ফুল দিলেন । এক এঁতিহাসিক লিখেছেন, ফুলগুলোতে এমন তীব্র বিষ মাখানো ছিল, যার ঘ্রাণ যেলোক এই ফুল নাকে নেবে, তার ফুসফুসে গিয়ে অল্প সময়ের মধ্যেই তাকে মেরে ফেলবে কিংবা মস্তিষ্কের ওপর এমন ক্রিয়া করবে যে, লোকটা মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো হয়ে যাবে । কায়রাস মেয়েগুলোকে বলেছিলেন, তোমরা একজন সিপাহসালার আমর ইবনুল আস-এর কাছে আর বাকি পাচজন এক-একজন সালারের কাছে চলে যাও । উৎসবের সূত্রে মালাগুলো তাদের গলায় পরিয়ে দাও আর নিজেকে এমনভাবে উপস্থাপন করো, যেন উন্মত্ত হয়ে তারা তোমাদের বরণ করে নেয় ৷ তারপর এই ফুলগুলো তাদের হাতে ধরিয়ে দেবে আর কয়েক চুমুক মদের অফার করবে | মদ তোমরা সঙ্গে-সঙ্গেই পেয়ে যাবে । গোলাপের এই ফুলগুলো মদের মধ্যে একটা চুবানি দিয়ে পান করিয়ে দেবে । কয়েক চুমুকের বেশি লাগবে না; কাজ হয়ে যাবে। মেয়েদের প্রশিক্ষণ শেষ হলো । তারা খুবই বুদ্ধিমতী ও চতুর ছিল । কায়রাস যে- মহলটায় থাকতেন, সালারগণ তারই অদূরে একটা ভবনে থাকেন । মেয়েগুলো কায়রাসের কাছ থেকে বিদায় নিয়ে ওদিকে হাটা দিল । মাঝপথে দুজন আলাদা হয়ে গেল। কারণ, তাদের শিকারের ভবন অন্য একদিকে | পথে মানুষ উৎসব পালন করছিল । নাচতে-নাচতে, গাইতে-গাইতে তারা পাগলের মতো হয়ে গেছে । মদ তার কার্যকারিতা দেখাতে শুরু করেছে । উল্লাসে বেহাল জনতা মেয়েদুটোকে দেখে ফেলল । অতিশয় রূপসি ও যুবতি মেয়ে । গায়ে ফিনফিনে পোশাক আর হাতে ফুলের মালা দেখে জনতা ধরে নিল, এরাও উৎসব পালন করতে নেমেছে। তারা মেয়েগুলোর বাহুতে ধরে পরম আদরের সাথে নাচাতে শুরু করল । মেয়েগুলো তো আর বলতে পারে না, আমরা অন্য এক মিশনে যাচ্ছি । বললেও কে শুনবে কার কথা । পরিবেশটা তো যারপরনাই উন্মাদনার । তারা হাসি-কৌতুকের মধ্য দিয়ে নিজেদের ছাড়িয়ে নিতে চেষ্টা শুরু করল । দুজন পুরুষ বাহুতে নিয়ে তাদের নাচে যুক্ত করে নিল। দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।