অনিঃশেষ আলো $ ২৩০ জন্মে গেছে, এবার তারা নিরাপদ । এখন তারা নিঃসংশয় | সচ্চরিত্র ও সদয় আচরণের মাধ্যমে মুসলমানরা তাদের মনে এই আস্থা তৈরি করে দিয়েছেন । কায়রাস হতাশ হয়ে পড়ছেন । তার বাহিনী নগরী থেকে চিরকালের জন্য চলে গেছে । জনসাধারণও যার মনে চেয়েছে, চলে গেছে । যারা রয়ে গেছে, তাদের বেশিরভাগই কিবতি খিিস্টান । কিবতিরা বেজায় খুশি যে, রোমানরা চলে গেছে। কিন্তু মুসলমানরা না-জানি শেষাবধি কীরূপ আচরণ করে এ-ভয়টা এখনও তাদের মনে আকুপীকু করছে । সব কিছু গোছগাছ করে মুসলমানরা ঘোষণা করে দিলেন, যারা ইসলাম গ্রহণ করবে, তারা বিশেষ সুযোগ-সুবিধা পাবে । কারও ধর্ম বা উপাসনালয়ের ওপর আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করব না। ধর্ম যার-যার ব্যক্তিগত বিষয় । এ ব্যাপারে আমরা কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা আরোপ করব না। এক কথায়, একটি রাষ্ট্রের ক্ষমতা হাতে নেওয়ার পর মুসলমানরা সবার আগে মানুষের ধর্মীয় স্বাধীনতার ঘোষণা দিলেন । কিবতি খ্রিস্টানরা এখন মুসলমানদের প্রজা হওয়া সত্ত্বেও নিজেদের স্বাধীন ভাবছে । জীবন কাটিয়েছে তারা হেরাক্্ল ও কায়রাসের নিপীড়নের মাঝে ৷ বরং ংশপরম্পরায়ই তারা রোমানদের দাসত্বের মধ্য দিয়ে জীবনটাকে এ পর্যস্ত টেনে এনেছে। এবার স্বাধীনতা পেলে তারা তাদের প্রকৃত প্রধান বিশপ বিনয়ামিনের কাছে গেল। বিনয়ামিন আগে থেকেই এস্কান্দারিয়ায় অবস্থান করছেন । বলল, আমরা স্বাধীনতার উৎসব পালন করতে চাই । বিনয়ামিন বললেন, ঠিক আছে, আমি সিপাহসালারের কাছ থেকে অনুমোদন এনে দেব । বিনয়ামিন সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)-এর কাছ থেকে উৎসব পালনের অনুমোদন এনে দিলেন । সন্ধ্যার পর অন্ধকার নামতেই জনতা ঘর থেকে বেরুতে শুরু করল । তারা ছোটো-ছোটো দলের আকারে বাগ-বাগিচা ও সবুজ মাঠে-ময়দানে গিয়ে নাচ-গান ও মদপানের আসর জমিয়ে তুলল । কিবতি বরিস্টানরা মন ভরে আনন্দ উপভোগ করতে লাগল । রাত বাড়ার সাথে-সাথে তাদের বিনোদনের মাত্রা-বর্ণও বাড়তে শুরু করল । এঁতিহাসিক বালাযুরি এই উৎসবের ব্যাপারে শুধু লিখেছেন- 'সেরাতে কিবতি খ্রিস্টান ও নগরীর অপরাপর নাগরিকরা এমন রং-তামাশা করেছিল, যার কথা রোমান শাসনের যুগে তাদের মনেই আসত না। তারা আবেগ ও দৈহিক বিলাসিতার কোনো একটা পহ্থাও সেদিন বাদ রাখেনি । আসরগুলোকে এতই সরগরম করে তুলেছিল যে, তারা ন্যায়-অন্যায়ের তারতম্যকে একধারে সরিয়ে রেখেছিল । এতিহাসিক মাইকেল গুড ক্ষিপ ও আযর সাতওয়াত লিখেছেন, উৎসবে অংশগ্রহণকারী জনতা চরিত্র ও নৈতিকতার সীমানা পার হয়ে গিয়েছিল | দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।