অনিঃশেষ আলো $ ২৩ থেকে এমনভাবে পিছপা করিয়ে দিলেন যে, তার বেশিরভাগ সৈনিক প্রাণ হারিয়েছে আর অবশিষ্টরা ছিন্নভিন্ন হয়ে পালিয়ে গেছে । আপনার বোধহয় জানা নেই, আমাদের এক সেনাপতি এখান থেকে সহযোগী বাহিনী নিয়ে গিয়েছিলেন । কিন্ত ওখানে তিনি তখন পৌছলেন, যখন আমাদের বাহিনী পরাজিত হয়ে পেছনে সরে আসছিল ৷... “এই সেনাপতি সম্রাট হেরাক্লকে অবহিত করেছিল, কুস্তস্তিন সারাবিউমের উপাসনালয় গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল । শুনে হেরাক্ল কুস্তস্তিনকে ডেকে খুব শাসালেন এবং বললেন, তোমার এই অপরাধের কারণে আজ অখ্যাত- অপরিচিত মুষ্টিমেয় লোক আমাদের পা উপড়ে দিল এবং তারা আমাদের শাম রাজ্যটা দখল করে নিল! তিনি বলতেন, তার এই পরাজয় সেই উপাসনালয়টির অবমাননার শাস্তি । আমি তো আপনাকে আগেই বলেছি, সম্রাট হেরাক্ল একজন সংশয়বাদী মানুষ ছিলেন ।" “জোসেফ!_ সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) বললেন- 'একজন মানুষ শারীরিকভাবে যতই শক্তিশালী হোক; যদি স্রেফ একটা সংশয় বা কুসংস্কার মস্তি ক্কে বসিয়ে নেয়, তা হলে তার শারীরিক শক্তি কোনো কাজে আসবে না । আমরা আল্লাহর বার্তা নিয়ে এসেছি, যার অর্থ, আসল শক্তি ও প্রকৃত শাসন হলো আল্লাহর । আমাদের ধর্ম হলো ইসলাম । ইসলামে সংশয়-সন্দেহের কোনো স্থান নেই। আল্লাহ ও তার রাসূল যা বলেছেন, তার বাইরে আর কিছু আমরা বিশ্বাস করি না। তুমি তো দেখেছ আমার হাতে কতখানি সামরিক শক্তি আছে । কিন্তু সেই বাহিনীটির জয়ের ধারা দেখো | এটি আমার শক্তি নয়- এটি আল্লাহর শক্তি । আর কোনো সংশয় আমাদের ওপর সওয়ার হতে পারে না ।' “শুধু আমি নই সিপাহসালার!'- জোসেফ বলল- “আমার সহকর্মীবৃন্দ- আমার ওপরের ও নিচের সকল কিবতি থিস্টান- চাই তারা ইসলাম গ্রহণ করুক বা না করুক- মেনে নিয়েছে, আরবের এই মুসলমানদের কাছে কোনো আত্মিক শক্তি আছে । অন্যথায় রোমক ও পারসিকদের এভাবে তারা পরাস্ত করতে পারত না। ইরানের কেসরার নামটা শুধু অবশিষ্ট আছে । আপনি মিশরের অনেকখানি নিয়ে নিয়েছেন । এখন দেখার বিষয় হলো, কুস্তস্তিন বাকিটুকু আপনার থেকে রক্ষা করতে পারে কি-না । যাহোক, আমরা একটি হারানো মেয়ের ব্যাপারে কথা বলছিলাম | ফাকে অন্য কথা ঢুকে গেল ।' “এখন জরুরি আর কোনো কথা থাকলে সংক্ষেপে বলে ফেলো'_- আমর ইবনুল আস বললেন- বিস্তারিত অন্য কোনো সময় শুনে নেব ।' “কথা অনেক দীর্ঘ সিপাহসালার!'- জোসেফ বলল- 'এক্ষনে একটুখানি ইঙ্গিত দিচ্ছি। সম্রাট হেরাক্ল-এর মৃত্যুর পর রাজমহলে সিংহাসন ও রাজমুকুটের ফড$৮$.211001109.0011
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।