অনিঃশেষ আলো $ ২২৯ সাতটা মেয়ে বেছে নিলেন । বয়সে লোকটা এখন বৃদ্ধ । এ কারণে কোনো নারী তার কাছে আসা-যাওয়া করতে পারবে না এমন কোনো নিষেধাজ্ঞা তার ওপর আরোপ করা হয়নি । তদুপরি তিনি একজন ধর্মনেতা, যাকে সন্দেহের চোখে দেখতেও তো বিবেক বাধা দেয় । তার কাছে যে-মেয়েগুলো যাওয়া-আসা করছে, ওদের তিনি কোনো নাশকতামূলক কাজের জন্য প্রস্তুত করতে পারেন এমন সংশয়ও তার প্রতি কারও মাথায় জাগেনি। মাইকেল গুড স্কিপ ও আযর সাতওয়াত লিখেছেন, মুসলমানদের চরিত্র ছিল ফুলের মতো পবিত্র ৷ এ-মেয়েগুলোর প্রতি কখনও তারা এই খেয়ালে চোখ তুলে তাকায়নি যে, এরা খুবই রূপসি ও চিত্তহারী নারী | অথচ, মেয়েগুলো তাদেরই করুণার ওপর নির্ভরশীল ছিল । চারিক্রিক উৎকর্ষ ছাড়াও সেনাপতি ও মুজাহিদদের এতখানি হুশ ও সময় ছিল না যে, মনোরঞ্জনের ভাবনাও তারা ভাববেন । তারা এই বিশাল নগরীর প্রতিটা গলি-ঘুপচিতে, প্রতিটা কোনা-প্রান্তে অনুসন্ধান করে ফিরছিলেন, কোথাও কোনো রোমান নাশকতার জন্য লুকিয়ে থাকছে কি-না কিংবা রাষ্ট্রীয় কোনো সম্পদ কোথাও লুকিয়ে রাখছে কি-না যে, যাওয়ার সময় সাথে করে নিয়ে যাব। নগরীতে চরম একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে । রোমান সৈন্যদের অস্ত্রমুক্ত করে দেওয়া হয়েছে । তারা নগরী ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিছু-কিছু নাগরিকও চলে যাচ্ছে । জনতা লক্ষ করছে, মুসলমানরা কোনো প্রকার লুটপাট তো দূরের কথা; কারও ঘরের প্রতি তাকিয়েও দেখছে না । কিন্তু তারপরও তারা আশ্বস্ত হতে পারছে না, এরা জিযিয়ার বাইরে আরও মাল-সম্পদ চেয়ে বসতে পারে, অন্য কোনো অপরাধমূলক কাজের প্রতিও হাত বাড়াতে পারে । এমন সাত-পাঁচ ভাবনার ফলে তারা নিজেদের সম্পদ, সম্মান ও যুবতি মেয়েদের নিরাপদ ভাবতে পারছিল না। কায়রাস এখনও আশা পোষণ করছেন, এই অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে এমন একটা নাশকতায় তিনি সফল হয়ে যাবেন, যার সূত্র ধরে রোমান বাহিনী ও জনসাধারণ মুসলমানদের এস্কান্দারিয়া থেকে বের করে দিতে সক্ষম হবে | তিনি দুজন সেনাপতিকে দলে ভিড়িয়ে নিয়েছেন । তারা মেয়েগুলোকে মুসলিম সেনাপতিহত্যার মিশনের জন্য প্রস্তুত করছে। মদ পান করিয়ে কীভাবে সালারদের অচেতন করে ফেলবে, তাদের সেই পাঠ শেখাচ্ছে। অবশ্য সৃষ্টিগত বাস্তবতা হলো একটা রূপসি মেয়ে একজন পুরুষকে মদ ছাড়াই অচেতন করে তুলতে পারে । অবশেষে দিনকতক পর নগরীর শাস্তি-শৃঙ্খলা বহাল হয়ে গেল । একটা মেয়েও কোনো সালারকে তার জালে আটকাতে পারেনি । নগরবাসীদের মনে প্রতীতি ফ$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।