Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২৮ দিলেন । এদের দ্বারা তিনি মুসলিম বাহিনীর সেনাপতি ও সাধারণ মুজাহিদদের চরিত্র ধ্বংসের কাজ করাতে চাচ্ছিলেন । পাশাপাশি আরও যে-কাজটা করানোর মতলব এঁটেছিলেন, তা হলো, তারা সুযোগ তৈরি করে নিয়ে এক-একজন সালারকে হত্যা করে ফেলবে । কায়রাসের বেশি শখ ছিল আমর ইবনুল আস (রাযি.)কে হত্যা করার । এর জন্য বারকয়েক চেষ্টাও করেছেন । কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছেন । এখনকার রোমের এক ইতিহাসলেখক মাইকেল গুড স্কিপ ও মিশরি বিশ্লেষক ও কাহিনিকার আযর সাতওয়াত নির্ভরযোগ্য এতিহাসিকদের বরাতে এই ঘটনাটি বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেছেন । তারা লিখেছেন, কায়রাসের ধারণা ছিল না, মুসলমানরা এস্কান্দারিয়া এত তাড়াতাড়ি জয় করে নেবে । তার বোধহয় আশা ছিল, মুসলমানরা এস্কান্দারিয়া জয় করতে পারবেই না। তিনি পরিকল্পনা ঠিক করে রেখেছিলেন, এই মেয়েগুলোর মধ্য থেকে গোটাচারেক মেয়েকে বাইরে বের করে দেবেন আর তারা যেকোনোভাবে সিপাহসালার আমর ইবনুল আস ও অন্যান্য সালারদের কাছে পৌছে যাবে এবং নিপীড়নের কাহিনি শুনিয়ে তাদের সহমর্মিতা অর্জন করে কাজ সমাধা করবে । তার দৃঢ় বিশ্বাস ছিল, এদের যে-ই যে-সালারের তাবুতে ঢুকে যাবে, তাকেই সে ফাঁদে আটকে ফেলবে এবং নিজের কাজ সমাধা করে ফেলবে । কিন্তু কায়রাস ভাবনার জগত থেকে ফিরে না আসতেই মুসলিম বাহিনী এস্কান্দারিয়ার অভ্যন্তরে এমনভাবে পরিদূর্শ হতে শুরু করল, যেন তারা মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে । কায়রাসের এই অস্ত্রটাও ব্যর্থ গেল এবং মুসলিম বাহিনী নগরীতে চুকে গেল । সেসময় কায়রাস তার বাসভবনে ছিলেন । তিনি সংবাদ পেলেন, মুসলমানরা নগরীতে ঢুকে পড়েছে । সহসা যেন তিনি চৈতন্য হারিয়ে ফেললেন । কিছু সময় বিহবলের মতো নিশুপ বসে রইলেন । তারপর সম্বিৎ ফিরে পেয়ে উঠে বেরিয়ে গেলেন । আমর ইবনুল আস (রাযি.) মহলের দিকে গেলে কায়রাস এগিয়ে এসে তাকে স্বাগত জানালেন । দুজনের মাঝে জরুরি কথোপকথন হলো । রোমান বাহিনীর শহরত্যাগের সময়সীমা স্থির হলো । সিদ্ধান্ত গৃহীত হলো, এই সময়সীমার মধ্যে কায়রাস এস্কান্দারিয়ায় থাকতে পারবেন । আমর ইবনুল আস তাকে বন্দি না করে মুক্তভাবে চলাফেরা করার সুযোগ দিলেন । কোনো সুযোগ-সুবিধা থেকে তাকে বঞ্চিত করলেন না । তার.ওপর কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করলেন না। একজন সর্বোচ্চ ধর্মনেতা হিসেবে আমর ইবনুল আস (রাযি.) তাকে অনেক মর্যাদা দিলেন । এর জন্য কায়রাসের দরকার ছিল মুসলমানদের প্রতি কৃতজ্ঞ থাকা । কিন্তু সেই জায়গায় তিনি তার অন্তরালবর্তী তৎপরতার ধারা অব্যাহত রাখলেন । তিনি ছ- ফড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।