Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২৭ আক্ষেপ জানাতে লাগল, আমরা আসলে আমাদের পবিত্র ধর্মনেতাকে অপমানই করেছি । কাজটা আমাদের ঠিক হয়নি ।... “জনতা চুপচাপ ফিরে গেল। চুক্তি অনুসারে মুসলমানরা যে-জিযিয়া আরোপ করেছিলেন, নিজ-নিজ ঘর থেকে তা এনে কায়রাসের হাতে তুলে দিল । এ ছাড়া তারা কিছু সোনাও একত্রিত করল । তারপর এই অর্থ আর সোনাগুলো একটা নৌকায় রাখল । নগরীর বুক চিরে একটা খালের প্রবাহ ছিল | নৌকাটা সেই খালে দীড়ানো ছিল । অবশেষে নৌকাটা দক্ষিণ দিক দিয়ে নগরী থেকে বেরিয়ে গেল । কায়রাস নিজে সঙ্গে গেলেন এবং সম্পদগুলো আমর ইবনুল আসকে বুঝিয়ে দিয়ে এলেন । এভাবে এস্কান্দারিয়ার বিজয় চূড়াস্তে উপনীত হলো ।" এ হলো সেই মিথ্যাচার, যা কিনা খ্রিস্টান এতিহাসিকগণ ইতিহাসে যুক্ত করে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন । অথচ, বাস্তবতা হলো, রোমানমুক্ত এস্কান্দারিয়া মুসলমানদের বীরত্ব ও ঈমানি শক্তির কারিশমা | আর চুক্তি যেটি হয়েছিল, সেটি সম্পাদিত হয়েছিল রোমানদের অস্ত্রসমর্পণের পর । সেখানে এস্কান্দারিয়ার অধিবাসীদের ওপর জিযিয়া আরোপ করা হয়েছিল, যার পরিমাণ ছিল জনপ্রতি দুই দিনার । আর তা আরোপ করা হয়েছিল শুধু প্রাপ্তবয়স্ক কর্মক্ষম পুরুষদের ওপর | নারী, শিশু, বৃদ্ধ, বিকলাঙ্গ, বেকার, ফকির, মিসকিন ও অসহায় লোকজন এই করের আওতার বাইরে ছিল । এলফেড বাটলার ও তার সমমনা অপরাপর এঁতিহাসিকগণ কায়রাসকে খুবই ভালো একজন ধর্মনেতা বলে দাবি করেছেন যে, তিনি অত্যন্ত ভদ্রতার সাথে এস্কান্দারিয়াকে মুসলমানদের হাতে তুলে দিয়েছিলেন । কিন্তু কায়রাসের চিন্তা- চেতনার স্বরূপ উন্মোচন করতে মোটেও কসুর করেনি, যার বিস্তারিত বিবরণ আপনারা পেছনে পড়ে এসেছেন। নিজের ব্যক্তিস্বার্থ, ক্ষমতা ও ইসলামের বিরোধিতায় তিনি নানা ধরনের পদক্ষেপ হতে নিয়েছিলেন । কিন্তু তার সব আয়োজন-পরিকল্পনা-ই ব্যর্থতায় পর্যবসিত হয় । তার ধর্মপ্রচারক পাদরিদের মিশনও সাফল্য অর্জন করতে পারেনি । কিবতি খরস্টানরা তাকে পছন্দ করত না। তারা বরং মিশর রোমানদের হাত থেকে খসে পড়ছে বলে খুশিই হয়েছিল । কায়রাস মূলত একটা হেরে-যাওয়া-যুদ্ধ লড়ছিলেন । এই অনুভূতিটা বোধহয় তার নিজেরও ছিল । ফলে শেষবারের মতো তিনি হীন ষড়যন্ত্রে মেতে উঠলেন । আরেকটা অস্ত্র তিনি ব্যবহার করলেন । এখান থেকেই ধরে নিতে পারি, রাষ্ট্রের সর্বোচ্চ ধর্মনেতা হওয়া সত্ত্বেও ধর্মের কতখানি মর্যাদা তার কাছে ছিল । মিশর এসেই তিনি অনেকগুলো প্রশিক্ষণপ্রাপ্ত রূপসি যুবতি মেয়েকে এস্কান্দারিয়ায় জড়ো করে নিলেন এবং ভিন্ন এক ধরনের ট্রেনিং শুরু করে ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।