অনিঃশেষ আলো $ ২২৬ আত্মসমর্পণের লিখিত চুক্তিপত্র নিয়ে ব্যবিলন গেলেন এবং চুক্তির কাগজটা আমর ইবনুল আস-এর হাতে দিয়ে বলেছিলেন, আল্লাহ মিশরের মাটি আপনাকে দান করেছেন । আপনি এক্কান্দারিয়া নিয়ে নিন এবং রোমানদের ওপর হাত তোলা থেকে বিরত থাকুন । এভাবে সন্ধিচুক্তি সম্পন্ন হয়ে গেল এবং আরবরা গিয়ে এস্কান্দারিয়া দখল করে নিল । আপনি যদি এই কাহিনিটি পেছন থেকে মনোযোগসহকারে পড়ে এসে থাকেন, তা হলে নিশ্চয় আপনার মনে আছে, যেদিনগুলোতে আমর ইবনুল আস (রাযি.) ব্যবিলন ছিলেন, কায়রাস তখন মিশরে ছিলেনই না। সেসময় তিনি রোম- উপসাগরের ওপারে কোথাও দেশাস্তরিত অবস্থায় ছিলেন । হেরাক্ল-এর পুত্র তখনও জীবিত ছিল আর কায়রাসকে ফিরিয়ে আনতে লোক পাঠিয়েছিল । তারপর বাটলার তার এই মিথ্যাচারকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে দেখুন । তিনি লিখেছেন- “কায়রাস এই সম্ধিপত্রটি এস্কান্দারিয়া নিয়ে বাহিনীর সেনাপতিদের দেখান এবং জনসাধারণের মাঝেও প্রচার করে দেন, আমরা মুসলমানদের সঙ্গে সন্ধি করে নিয়েছি । কিন্তু ব্যাপারটা কেউই মানছিল না। কায়রাস অনেক বুঝিয়ে-সুঝিয়ে সেনাপতিদের মতে আনেন । জনগণ এই উত্তেজিত হয়ে ওঠে 1... “মানুষ সেসময় খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে, যখন তারা দেখল, মুসলমানদের একটি দল ঘোড়ায় চড়ে নগরীতে ঢুকে পড়েছে এবং এমন বেপরোয়াভাবে হাটাচলা করছে, যেন এটি তাদের নিজেদের শহর । অনেকে তাদের ওপর অভিসম্পাত দিতে শুরু করে । অনেকে আবার হইহল্লা জুড়ে দেয় । কিন্তু অশ্বারোহী মুসলমানরা তাদের প্রতি চোখ তুলেও তাকায় না ।... “নগরীর লোকদের জানা ছিল তাদের প্রধান বিশপ কায়রাস মুসলমানদের সাথে সন্ধি করে নিয়েছেন । কিন্তু মুসলমানরা এমন রাজকীয় ধারায় নগরীতে প্রবেশ করবে এটা তাদের মনের ধারে-কাছেও ছিল না। ফলে নগরীর বিক্ষুব্ধ জনতা কায়রাসের বাসভবন ঘিরে ফেলল এবং তার বিরুদ্ধে স্রোগান দিতে লাগল |... “এই হষ্রগোলের মধ্যে কায়রাস বেরিয়ে এলেন ৷ লোকটার ব্যক্তিত্বের বিশেষ একটা প্রভাব ছিল । মুখের ভাষাও ছিল মধুর ও আকর্ষণীয় । আবার ছিলেন রাজপরিবারের সদস্য । তদুপরি সর্বোচ্চ ধমীয়ি নেতা । এসব কারণে মানুষ অল্পতেই তার দ্বারা প্রভাবিত হয়ে যেত । শোরগোল শুনে তিনি বাইরে বেরিয়ে এসে জনতার রোষ দেখে তিনি ঘাবড়ে গেলেন । তিনি ভাষণ দিতে শুরু করলেন । যুক্তি ও প্রমাণ উপস্থাপনে তিনি ছিলেন খুবই পারদর্শী । এমন একটা ভাষণ দিলেন যে, জনতা একদম ঠাণ্ডা হয়ে গেল । কেবল ঠাণ্তা-ই হলো না; বরং পরস্পর ফ$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।