Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

.অনিঃশেষ আলো $ ২২৫ কূলে যত নৌজাহাজ ও বড়-বড় পালের নৌকা ছিল, সবগুলো মিশর ত্যাগকারী রোমান বাহিনী ও অপরাপর নাগরিকরা নিয়ে নিয়েছিল । বাজিস্তিয়ার পরিবর্তে আমর ইবনুল আস উত্তর আফিকার (এখনকার লিবিয়া) দিকে রোখ নিয়েছিলেন । মুসলমানদের মিশরজয় শুধু রোমানদের পরাজয় ছিল না। এটি ছিল ক্রুসেড বিশ্বের অনেক বড় বিপর্যয় । ত্রুসেডাররা ইসলামের নাম-চিহ্ন মুছে ফেলতে চাচ্ছিল । কিন্তু ইসলামের অনুসারীরা একটি অলৌকিক শক্তি দেখিয়ে দিলেন। পড়ে গেল, এখন তো আমাদের লোকেরাও বুঝতে শুরু করবে, ইসলাম আল্লাহর সত্য ধর্ম; সেজন্যই আল্লাহ তাদের সাহায্য করছেন । তারপর এ বিষয়টি অনাগত প্রজন্মের কাছেও পৌছে যাবে । ব্যাপারটা খ্রিস্টবাদের জন্য মারাত্মক অকল্যাণ ডেকে আনবে । ফলে খ্রিস্টানরা বেছে নিলেন ইতিহাসবিকৃতির ঘৃণ্য পথ । তারা তাদের ইতিহাস থেকে সত্যকে মুছে ফেললেন ৷ ইতিহাস তারা সংরক্ষণ না করে নেই । বাস্তবতা ছিল এক, তাদের ইতিহাস বলছে আরেক । দুঃখের বিষয় হলো, কয়েকশো বছর পরে এসে কোনো-কোনো মুসলিম ইতিহাসরচয়িতা তাদেরই বরাতে মিশরজয়ের সেই বানানো কাহিনি গেলানোর চেষ্টা করেছেন। এই খ্রিস্টান এতিহাসিকদের মাঝে এলফ্রড বাটলার বিশেষভাগে উল্লেখযোগ্য । বরাত দিয়ে ইতিহাস সংকলনকারীগণ সবচেয়ে বেশি তথ্য নিয়েছেন এই বাটলার থেকে । আবার তার বক্তব্যকে নির্ভরযোগ্য বলেও আখ্যায়িত করেছেন । অথচ, নির্মমভাবে মুছে ফেলেছেন এবং সত্যকে ঢেকে ফেলার প্রাণপণ চেষ্টা চালিয়েছেন । মিশরজয়কে; বিশেষভাবে এস্কান্দারিয়ার বিজয়কে তিনি এমনভাবে বর্ণনা করেছেন, যেন রোমানরা নগরীটা থালায় রেখে আমর ইবনুল আস (রাযি.)- এর সামনে সসম্মানে পরিবেশন করেছিল আর নিজেরা জাহাজে চড়ে বাজিস্তিয়ার উদ্দেশে রওনা হয়ে গিয়েছিল । বাটলার বলেছেন, মুসলমানরা এস্কান্দারিয়াকে বিনাযুদ্ধে জয় করেছিল | এটা তিনি ডাহা মিথ্যা বলেছেন । মিশরজয়ের ওপর বাটলারের একটি গ্রন্থ আছে। এক আরব পগ্ডিত ওস্তাদ মুহাম্মাদ ফরীদ আবৃহাদীদ তার অনুবাদ করেছেন । ২৮৮ পৃষ্ঠার এই বইটিতে এস্কান্দারিয়া জয়ের কাহিনি লিখতে গিয়ে বাটলার শুধু এটুকু লিখেই শেষ করে ফেলেছেন যে, রোমানরা মুসলমানদের হাতে পরাজয় বরণ করেনি; বরং রক্তপাত এড়াতে তারা মুসলমানদের কাছে অস্ত্রসমর্পণ করেছিল । তারপর বাটলার মিথ্যাকে সত্য প্রমাণিত করতে লিখেছেন- “আমর ইবনুল আস তার বাহিনীর সঙ্গে তখনও ব্যবিলনেই ছিলেন। কায়রাস আনুগত্য ও অনিঃশেষ আলো-8/১৫ ৃ ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।