Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২২৪ এ হলো সেই কারণ, যার ফলে হযরত ওমর (রাধি.) অপরাপর বিজয়গুলোর তুলনায় মিশরজয়ের জন্য বেশি আনন্দিত হয়েছিলেন । আর যেসব সাহাবা মিশর- অভিযানের বিরোধী ছিলেন, তীরাও খুশিতে টগবগ করছিলেন যে, আমর ইবনুল আস তার হঠকারিতাকে বিস্ময়কর সাফল্য দ্বারা পূরণ করে দেখিয়েছেন । অন্যথায় সবাই তো খুবই পেরেশান ছিলেন যে, মিশরের রণাঙ্গন না-জানি গোটা বাহিনীকে নিয়েই ডুবে মরে । এতিহাসিকগণ লিখেছেন, মিশরজয় মুসলমানদের জন্য একটি অলৌকিক ঘটনা ছিল । ধারণা ছিল, রোমানরা বাজিস্তিয়ায় সযবেত হয়ে এবং নতুন বাহিনী গঠন করে মিশরের ওপর প্রত্যুত্তরমূলক হামলা চালাবে । কিন্তু গুটিয়ে-যাওয়া রোমসামত্াজ্যের নতুন স্ম্রাট কনস্তানিস আদেশ জারি করলেন, মিশরের ওপর জবাবি আক্রমণ চালানো হবে না। তার পরিবর্তে যেসব এলাকা এখনও সাম্রাজ্যের অন্তর্ভুক্ত রয়ে গেছে, আমরা সেগুলোকে অজেয় ও অটুট বানিয়ে তুলব। এতিহাসিকগণ এর দুটি কারণ লিখেছেন। একটি হলো, রোমান বাহিনীর সেনাপতিদের মাঝেও ফুসফাস শুরু হয়ে গিয়েছিল, মুসলমানদের হাতে কোনো অদৃশ্য ও রহস্যময় শক্তি আছে । নাহয় এটা সম্ভব হতে পারে না যে, এত কম ও কমজোর একটা বাহিনী এমন বিশাল ও শক্তিধর একটা বাহিনীকে পরাজিত করবে ৷ আবার তা-ও এমন সিদ্ধান্তমূলক যে, এত শক্ত-শক্ত দুর্গগুলোকে কবজা একটি কথা নির্ধিধায় বলতে পারি, রোমের তরুণ সম্রাট কনস্তানিস ও তার সেনাপতিদেরও মনে নবুওত-প্রদীপের পতঙ্গ গুলোর আতঙ্ক বসে গিয়েছিল । অন্তত একটি প্রভাব যে তৈরি হয়েছিল, তাতে বিন্দুমাত্র সংশয় নেই । সেজন্য মিশরকে তারা আপন সাম্রাজ্যের মানচিত্র থেকে মুছে ফেলেছিল । এভাবে পরাভব মেনে নেওয়ার আরেকটা কারণ হলো, তারা চিন্তা করেছিল, মিশরের ওপর জবাৰি আক্রমণ চালিয়ে যদি ব্যর্থ হই, তা হলে প্রবল, সম্ভাবনা আছে, মুসলমানরা তখন রোম-উপসাগর পার হয়ে এখানে চলে আসবে । আর তার ফলে যেটুকু আছে, তাও ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে যাবে । একটা আশঙ্কা ওরা এ-ও অনুভব করছিল, মিশরের ওপর কবজা সুদৃঢ় করে মুসলমানরা বাজি্তিয়ার ওপর আক্রমণ চালাবে । এই চিন্তা মাথায় রেখে তারা বাজিস্তিয়া ও অন্যান্য শহর-নগরের প্রতিরক্ষা মজবুত করতে শুরু করে দিয়েছিল । একটা বিষয় হলো, আমর ইবনুল আস (রাঘি.)-এর রোম-উপসাগর অতিক্রম করার ইচ্ছা-ই ছিল না। তার প্রধান কারণ ছিল, মুসলমানদের তখনও জাহাজচালনা ও নৌযুদ্ধের অভিজ্ঞতা ছিল না। আরেকটা কারণ ছিল, মিশরের দড্৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।