Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

সাত মিশর জয় হয়ে গেছে । আরিশ থেকে একস্কান্দারিয়া পর্যস্ত ছোটো-বড়ো দুর্গঘেরা প্রতিটি শহর-নগরের ওপর ইসলামি পতাকা পতপত করে উড়ছে । ফেরাউনদের দেশে আযানের ধ্বনি গুপ্ররিত হতে শুরু করেছে । ফেরাউনরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয়েকশো বছর আগে । কিন্তু রোমানরা ফেরাউনি চিন্তা-চেতনাকে মরতে দেয়নি। এই ফেরাউনি মতবাদ লালন করতে গিয়ে তারা মিশরে সমধর্মা লোকদের অন্তরেও ঘৃণার বীজ বপন করেছিল । মদীনায় খুশির জোয়ার বইছে । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.)-এর ইমামতে শোকরের নামায আদায় করা হয়েছে । সবচেয়ে বেশি আনন্দিত আমীরুল মুমিনীন নিজে । যেকোনো বিজয়ের পরই তিনি সকলের চেয়ে বেশি আনন্দিত হন। কারণ, প্রতিটি অভিযান, প্রতিটি যুদ্ধ তারই নির্দেশে পরিচালিত হয় আর মনে খটকা থাকে, না-জানি আমার সিদ্ধান্ত বা পরিকল্পনা ভূল প্রমাণিত হয়, যার ফলে মুজাহিদরা ক্ষয়ক্ষতির শিকার হয়ে পড়ে । এটি খুবই স্পর্শকাতর দায়িত্ব, যা কিনা বিজয় পর্যন্ত তাকে অস্থির ও ব্যাকুল করে রাখে । তদুপরি মিশরজয়ে আরও একটি দিক ছিল বিশেষভাবে বিবেচ্য । তা হলো আমর ইবনুল আস (রাযি.)-এর প্রত্যয় । তিনি প্রতিজ্ঞা নিয়েছিলেন মিশরকে ইসলামি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেই ছাড়বেন, যার বিস্তারিত বিবরণ ওপরে আলোচিত হয়েছে । শেষ পর্যন্ত নানা প্রতিকূল অবস্থার মধ্যেও আমীরুল মুমিনীন হযরত ওমর (রাষি.) তাকে মিশর-অভিযানের অনুমতি দিয়েছিলেন । সেসময় একটি মুজাহিদ বাহিনী ইরানের কেসরার মহাশক্তিধর এবং নিজেদের তুলনায় কয়েক গুণ বড় সেনাবাহিনীকে সিদ্ধান্তমূলক পরাজয় দানের লক্ষ্যে মরণপণ যুদ্ধে লিগ্ত ছিল। আরেকটি বাহিনী শামে অপর বৃহৎ সামরিক শক্তি রোমের সাথে পাঞ্জা লড়ছিল। এ দুটি রণাঙ্গন শতভাগ মনোযোগ, পূর্ণ একাগ্রতা ও অসাধারণ কুরবানির দাবিদার ছিল। এহেন পরিস্থিতিতে আরেকটি রণাঙ্গন খোলা- তাও আবার এত দুরে- খুবই বিপজ্জনক ছিল । প্রবীণ সাহাবাগণ আমর ইবনুল আস (োযি.)-এর ঘোর বিরোধিতা করেছিলেন । বিরুদ্ধাচরণে সবচেয়ে বেশি তৎপর ছিলেন হযরত ওছমান ইবনে আফফান (রাযি.) | তিনি যুক্তি দেখিয়েছিলেন, আমর ইবনুল আস খালিদ ইবনে অলীদ-এর মতো এমন-এমন ঝুঁকির মধ্যে ঝাঁপিয়ে পড়ে যে, গোটা বাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দেয় । খোদ হযরত ওমর (রাষি.) মিশর-অভিযানের পক্ষে ছিলেন না । শেষ পর্যস্ত তিনি কীভাবে আমর ইবনুল আসকে এই অভিযানের অনুমতি দিয়েছিলেন, তার বিবরণ আপনারা পেছনে পড়ে এসেছেন। দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।