Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনি£ঞশেষ আলো $ ২২১ আমীরুল মুমিনীন তখন দুপুরের আহারের পর বিশ্রাম নিচ্ছিলেন । মুআবিয়া দরজায় করাঘাত করলেন না । তার পরিবর্তে তিনি বাইরেই বসে পড়লেন । কিছুক্ষণ পর আমীরুল মুমিনীনের এক সেবিকা দরজা খুলে বের হলো । সে মুআবিয়ার হাল-হুলিয়া দেখল । পাশেই একটা উন্্রী দাড়িয়ে আছে দেখতে পেল। সেবিকা বুঝে ফেলল, ইনি তো দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন! “আপনি কোনো রণাঙ্গন থেকে আসেননি তো?' সেবিকা কৌতৃহলি গলায় জিগ্যেস করল। “আমি সিপাহসালার আমর ইবনুল আস-এর দূত'- সুআবিয়া উত্তর দিলেন- “এইমাত্র এসে পৌছেছি । সময়টা আমীরুল মুমিনীনের বিশ্রামের কিনা; তাই তার আরামে ব্যাঘাত ঘটাতে চাইনি ।' সেবিকা মোড় ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল এবং সঙ্গে-সঙ্গেই ফিরে এসে বলল, আমীরুল মুমিনীন আপনাকে ডাকছেন । মুআবিয়া উঠে দীড়ালেন এবং সেবিকাকে অনুসরণ করে ভেতরে ঢুকে গেলেন । “কী খবর এনেছ?' হযরত ওমর প্রথম কথাটি জিগ্যেস করলেন । “মহান আল্লাহ এস্কান্দারিয়া আমাদের হাতে তুলে দিয়েছেন ।' মুআবিয়া উত্তর দিলেন । আমীরুল মুমিনীন হযরত ওমর (রাযি.) বার্তার জন্য হাত বাড়ালেন । মুআবিয়া বললেন, লিখিত বার্তা নেই । ইতিবৃত্ত আমি মৌখিক শোনাব ৷ আর্মীরুল মুমিনীন করো । হযরত ওমর মুআবিয়াকে মসজিদে নিয়ে গেলেন । সেকালে জরুরি ভিত্তিতে জনতাকে মসজিদে তলব করার ব্যবস্থা ছিল আযান । আমীরুল মুমিনীনের আদেশে আযান দেওয়া হলো । মদীনার মানুষ চার দিক থেকে ছুটে এসে মসজিদে সমবেত হতে লাগল । দেখতে-দেখতেই মসজিদ কানায়-কানায় তরে গেল । হযরত ওমর (রোযি.) মুআবিয়াকে বললেন, দীড়াওঃ বার্তা শোনাও । মুআবিয়া ইবনে হুদাইজ দীড়িয়ে উচ্চৈঃস্বরে এস্কান্দারিয়াজয়ের খবর শোনালেন । তারপর সর্ব দিক থেকে অজেয় এই বিশাল নগরীটা তারা কীভাবে জয় করলেন, তার বিস্তারিত বিবরণ দিলেন । শ্রোতারা আল্লাহ আকবার ধ্বনি তুলে আনন্দ প্রকাশ করতে এবং মুজাহিদদের বাহবা দিতে থাকলেন । দূত মুআবিয়ার বক্তব্য শেষ হলে আমীরুল মুমিনীন হযরত ওমর (রাষি.) দাঁড়িয়ে সবাইকে নিয়ে দু-রাকাত শুকরিয়ার নফল আদায় করলেন। ফড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।