Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ২২০ সেদিনের সূর্যাস্ত পর্যস্ত এস্কান্দারিয়ার গোটা শহর মুসলমানদের কবজায় চলে এল । দুর্গ থেকে রোমানদের পতাকা নামিয়ে ফেলা হলো এবং তার জায়গায় ইসলামি পতাকা উড়তে লাগল । এত বড় নগরীর শৃঙ্খলা কীভাবে সামলানো হলো এবং কীকরে সেখানে শাস্তি প্রতিষ্ঠা করা হলো সে এক আলাদা উপাখ্যান । একাজ তো প্রতিটি নগর-শহর জম্ম করার পরই করতে হয় । এখানে বলার মতো কথা হলো, মিশরের প্রধান বিশপ কায়রাস ও এখানকার বাহিনীপ্রধান থিওডোর আমর ইবনুল আস (রাযি.)- এর কাছে অস্ত্রসমর্পণের পর আবেদন জানালেন, বাহিনীসহ নগরী থেকে বেরিয়ে যেতে আমাদের সময় দিন । আমর ইবনুল আস তাদের দুমাসের সময় দিলেন । কিন্তু বলে দিলেন, এখান থেকে বেরিয়ে যাওয়ার পর একটা সৈনিকও যেন মিশরের মাটিতে না থাকে | সবকজন জাহাজে চড়ে সমুদ্রের ওপারে চলে যাবে । মিশর পুরোটা জয় হয়ে গেল । আরেকটি দেশ ইসলামি সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে গেল, যেটি আজও পর্যন্ত ইসলামি বিশ্বের অনেক গুরুত্পূর্ণ ও বিশাল একটি রাষ্ট্র ৷ সস ক এস্কান্দারিয়া জয় হতেই আমর ইবনুল আস (রাযি.) সর্বপ্রথম যে-কাজটি করলেন, এক্ষুনি মদীনার উদ্দেশে রওনা হয়ে যাও; গিয়ে আমীরুল মুমিনীনকে এস্কান্দারিয়াজয়ের সুসংবাদ শোনাও । মুআবিয়া বার্তা নিতে হাত বাড়ালে আমর ইবনুল আস বললেন, কোনো লিখিত বার্তা নেই । শুনে মুআবিয়া বিস্ময়ের সাথে সিপাহলারের মুখের দিকে তাকিয়ে রইলেন । “তুমি কি আরব নও?'- ইতিহাসের ভাষ্য অনুসারে আমর ইবনুল আস (রয.) বললেন- “তুমি কি মৌখিক বার্তা পৌছাতে পারবে না? যা-কিছু চোখে .দখেছ, গিয়ে তারই বর্ণনা দাও ।' এ্তিহাসিকগণ ইতিহাসের পাতায় আমর ইবনুল আস (রাধি)-এর এই শন্দগুলোই লিখেছেন । কেউ-কেউ অভিমত ব্যক্ত করেছেন, এস্কান্দারিয়াজয়ের কাহিনি ছিল অনেক দীর্ঘ, যা লিখে শেষ করবার মতো ছিল না । আর সে-কারণেই সিপাহসালার বার্তা পৌছানোর জন্য মুআবিয়া ইবনে হুদাইজকে নির্বাচন করেছিলেন । কারণ, তিনি বাহিনীর একজন দায়িত্শীলও ছিলেন, আবার মেধাবীও ছিলেন । মুআবিয়া রওনা হয়ে গেলেন এবং অত্যন্ত দ্রুতগতিতে একটার-পর-একটা মনযিল অতিক্রম করে-করে মদীনা পৌছে গেলেন । ইতিহাসের ভাষ্য অনুসারে তিনি যখন মদীনায় প্রবেশ করেন এবং আমীরুল মুমিনীনের ঘরে দরজায় গিয়ে উপনীত হন, দ$৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ২২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।