অনিঃশেষ আলো ৫ ২১৯ একটা কথা বিশেষভাবে মনে রাখুন যে, মুজাহিদগণ হাড়-গোশতেরই মানুষ ছিলেন- জিন-ভুত ছিলেন না । তাদের মাঝে বাড়তি যদি কোনো শক্তি ছিল, তা হলে তা ছিল জিহাদের জযবা, ঈমানের পরিপকৃতা আর আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস । তথাপি ছিলেন তারা মানুষই । তীদের মোকাবেলায় এত বিপুলসংখ্যক রোমান সৈন্য কীভাবে সন্ত্রস্ত হয়ে পড়েছিল? কেন তাদের মনোবল থিতিয়ে গিয়েছিল? তাতে মানবীয় মনস্তত্বের দুর্বলতার হাত ছিল । এক তো হলো রোমান বাহিনীর ওপর মুসলমানদের ত্রাস ছেয়ে ছিল এবং তারা স্বীকার করে নিতে শুরু করেছিল, সত্যিই মুসলমানদের কাছে অদৃশ্য কোনো শক্তি আছে, যেটি জিনজাতির মাঝে থাকে । এঁতিহাসিকগণও বিস্ময় প্রকাশ করেছেন, এত অল্পসংখ্যক মুসলমান কীভাবে এত বিশাল বাহিনীটাকে পরাস্ত করেছিল! এক তো ছিল এই আতঙ্ক, যা রোমান বাহিনীকে মনস্তাত্বিকভাবে দুর্বল করে রেখেছিল | এই বাহিনীটার মাঝে আরেকটা দুর্বলতা তৈরি হয়েছিল, এই মজবুত দুর্গঘেরা নগরীতে অবস্থান করে তারা নিজেদের পুরোপুরি নিরাপদ ও মনে করছিল; আবার বীর-বাহাদুরও । এই নগরীটাকে তারা অজেয় মনে করত । কিন্তু যখন তাদের এই মজবুত, চওড়া ও উঁচা প্রাচীরের বাইরে বের করে দেওয়া হলো, তখন তাদের মনোবল গুঁড়িয়ে গেল এবং মুসলমানদের দুঃসাহসী ও ঝটিকা আক্রমণের সামনে টিকতে ব্যর্থ হলো । মুজাহিদগণ সেই বাহিনীটার সঙ্গে লড়তে-লড়তে ভেতরে চলে গেল, যারা বাইরের সৈন্যদের সাহায্য করতে বেরুচ্ছিল। উল্লেখযোগ্যসংখ্যক মুজাহিদ ভেতরে ঢুকছেন। বাইরে যুদ্ধরত রোমান সৈন্যরা দিশা হারিয়ে ফেলল । তারা বুঝে উঠে পারছে না, কী করবে, কোন দিকে যাবে । ফটকগুলো মুজাহিদরা দখল করে নিয়েছেন । কিছুসংখ্যক মুজাহিদ বাইরেও আছেন, যারা রোমান সৈন্যদের ওপর ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছেন। এই রোমান সৈন্যদের যুদ্ধের স্প্হা একেবারেই দমে গেছে । মুজাহিদ বাহিনীর সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.)ও ভেতরে ঢুকে গেছেন । তার পেছনে-পেছনেই বাকি মুজাহিদরা নগরীতে প্রবেশ করেছেন। একটা যুদ্ধ নগরীরর অভ্যস্তরেও লড়া হলো । অবরোধের ফলে নগরীর জনসাধারণ আগে থেকেই ত্যক্তবিরক্ত । বাহিনী তাদের থেকে কোনোই সাহায্য পাচ্ছে না । মুসলমানদের ভয়ে তারাও তটস্থ । রোমান সৈন্যরা নাগরিকদের ঘরে ঢুকছে; কিন্ত নাগরিকরা তাদের ঠেলে-ঠেলে বের করে দিচ্ছে । রোমান সৈন্যরা আশ্রয় ও পলায়নের জায়গা খুঁজছে । ফ্/.9110001179.0010)
— পৃষ্ঠা ২১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।