অনিঃশেষ আলো $ ২১৮ রোমান সৈন্যরা বেরিয়ে এলে সিপাহসালার আমর ইবনুল আস রোযি.) সালারদের কাছে তার বিশেষ নির্দেশনা পৌছিয়ে দিলেন | বাহিনী সে অনুসারে ডানে ও বায়ে ছড়িয়ে গেল এবং সামনের ইউনিটটি সোজা সামনের দিকে এগিয়ে গেল ৷ রোমান বাহিনীও আক্রমণাত্মক ভূমিকার মতো করে হামলা চালাল । পূ্বপ্রদত্ত নির্দেশনা অনুসারে মধ্যখানে অবস্থানকারী মুজাহিদ ইউনিটটি একটু- একটু করে পেছনের দিকে সরে যেতে লাগল, যার ফলে রোমানরা ধরে নিল, মুসলমানরা যুদ্ধে পেরে উঠছে না এবং অপারগতাহেতু পিছপা হয়ে যাচ্ছে। রোমান সেনাপতিও বুঝতে সক্ষম হলো না, মুসলমানদের সিপাহসালার এই কৌশল অবলম্বন করে রোমান বাহিনী ও এস্কান্দারিয়ার প্রাচীরের মধ্যকার ব্যবধানটা বাড়িয়ে নিয়েছেন । আরও একটি স্বার্থ অর্জন করে নিলেন যে, রোমানরা আওতায় এসে পড়ায় প্রাচীরের ওপর থেকে পাথরবর্ষণ ও তিরন্দাজি বন্ধ হয়ে গেল । লড়াইটা চলছে ঘোরতর । সিপাহসালার ও অপরাপর সালারগণ আশা-ই করতে পারছিলেন না, আজ তীরা এস্কান্দারিয়ায় প্রবেশ করতে পারবেন । বরং রোমান বাহিনীর প্রাচুর্য আর মুসলিম বাহিনীর স্বল্পতা বলে দিচ্ছিল, মুজাহিদদের পিছপা না হয়ে কোনোই উপায় নেই । কিন্তু ওখানে ঘটে গেল অন্য ঘটনা । কেননা, আল্লাহ যা চান, তার উপায় একটা-না-একটা বেরিয়ে আসেই । এ-জাতীয় লড়াইয়ের বেশ অভিজ্ঞতা আছে মুজাহিদদের | সিপাহসালার আমর ইবনুল আস রোমানদের ওপর ডান ও' বাম পার্শ থেকে আক্রমণ করালেন । সেইসঙ্গে আদেশ দিলেন, যারা রোমান বাহিনীর পার্শর ওপর আক্রমণ করেছ, তোমরা নগরীতে ঢুকে যেতে চেষ্টা করো । সিপাহসালার নিজের সামনের রোমান বাহিনীটিকে যুদ্ধে ব্যস্ত করে রাখলেন । | রোমানদের পার্্গুলোর ওপর আক্রমণ হলে তারা দিকদিশী হারিয়ে ফেলতে লাগল । এখানেও সেই একই পরিস্থিতি তৈরি হয়ে গেল যে, তারা মাঝের দিকে গুটিয়ে যেতে শুরু করল এবং ঠিক আগেরবারের মতো পদাতিক সৈন্যরা ঘোড়ার পদতলে পিষ্ট হতে লাগল | এই বাহিনীটা টেরই পেল না, মুজাহিদগণ তাদের পেছনে পৌছে গেছেন । রোমানদের প্রতিরক্ষার একটা-ই উপায় ছিল, নগরীর ফটক বন্ধ করে দেবে । কিন্তু ফটকটা তাদের এজন্য খোলা রাখতে হলো যে, আরও সৈন্য বাইরে আসছিল । মুজাহিদগণ ফটকগুলোর ওপর ঝাঁপিয়ে পড়লেন । সালারগণ পার্্গুলোর দিক থেকে আরও ইউনিট সামনের দিকে এগিয়ে দিলেন । মুজাহিদগণ ফটকগুলো থেকে নির্গমনকারী রোমান সৈন্যদের বর্শা ও তরবারি দ্বারা কুপোকাত করে ভেতরে ঢুকে যেতে লাগলেন । অল্পক্ষণের মধ্যেই উল্লেখযোগ্যসংখ্যক মুজাহিদ নগরীতে ঢুকে গেলেন । দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।