অনিঃশেষ আলো $ ২১৭ আমীরুল মুমিনীন হযরত ওমর (রাি.) তার সর্বশেষ বার্তায় বিশেষভাবে লিখেছিলেন, আমার প্রেরিত চার সেনাপতিকে বাহিনীর সামনে রাখবে । আমর ইবনুল আস (রাযি.) আমীরুল মুমিনীনের এই নির্দেশনা অনুযায়ী তাদের সামনে রাখলেন । সমগ্র বাহিনীরই জানা ছিল, পাচিলের ওপর থেকে মিনজানিকের সাহায্যে পাথর বর্ধিত হবে এবং বিপুলসংখ্যক তির নিক্ষিপ্ত হবে । আমর ইবনুল আস তীর তিরন্দাজ বাহিনীকে সম্মুখে পাঠিয়ে দিলেন, যাও; তোমরা খুবই দ্রুততার সাথে পাচিলের ওপর তির ছুড়তে থাকো । এই বাহিনীর একদল তিরন্দাজ পার্শ্ববর্তী কতগুলো গাছের ওপর উঠে গেল, যাতে ওখান থেকে অধিক কার্যকর আক্রমণ চালানো যায় । এই আয়োজনের পরও আমর ইবনুল আস (রাধি.) বাহিনীকে বলে রেখেছেন, তোমাদের পাথরবর্ষণ ও তিরবৃষ্টির মধ্য দিয়ে সামনে এগুতে হবে এবং জীবনের নযরানা পেশ করতে হবে । বাহিনীর প্রতিজন মুজাহিদ এই কুরবানির জন্য প্রস্তত ছিলেন । যখন পুরো বাহিনী সামনের দিকে এগুতে শুরু করল, তখন পাঁচিলের ওপর থেকে পাথরবৃষ্টি শুরু হয়ে গেল। তিরও আসতে লাগল । মুজাহিদদের তিরন্দাজ ইউনিটটি পরম. দক্ষতার সাথে মোকাবেলা করল । বিশেষভাবে সেই তিরন্দাজ দলটি, যারা গাছে চড়ে অভিযানে অংশ নিয়েছিল । তাদের তির সঠিক নিশানায় গিয়ে নিক্ষিপ্ত হচ্ছে, যার ফলে মিনজানিকের দায়িত্বে নিয়োজিত রোমান সৈন্যরা ঘায়েল হতে শুরু করল এবং তিরন্দাজও আক্রান্ত হয়ে পড়ে গেল । কিন্তু পাচিলের ওপর থেকে আসা তিরের সংখ্যা সুবিপুল । মুজাহিদগণ দেখলেন, সালার তাদের সকলের সম্মুখে অবস্থান করছেন । তাতে তাদের মনোবল আরও বেশি মজবুত হয়ে গেল। সালার তিরবৃষ্টির মধ্য দিয়ে এমনভাবে এগিয়ে যাচ্ছেন, যেন তিনি বর্মপরিহিত, যার ওপর তির কোনোই ক্রিয়া করছে না। কিন্তু. আসল ব্যাপার হলো, তাদের রক্ষাকারী ছিলেন আল্লাহ । তারা আল্লাহর নামে তিরবৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিলেন । রোমানরা এবারও সেই কৌশলই অবলম্বন করল, যে-কৌশল প্রয়োগ করতে গিয়ে আগেরবার ধরা খেয়েছিল । আগেরবার তারা যে-ফটকটা খুলে বাইরে বেরিয়ে এসেছিল, এবারও সেটাই খুলল এবং বিপুলসংখ্যক সৈন্য দুর্গ থেকে বেরিয়ে এল । সিপাহসালার আমর ইবনুল আস এটিই চাচ্ছিলেন ৷ নিজের বাহিনীকে তিনি এই বিন্যাসেই রেখেছিলেন । আক্রমণের ধরন এমন ছিল না যে, একটা জটলা কোথাও ঝাপিয়ে পড়ছে । বাহিনীর একটি বিন্যাস ছিল । আর সেই বিন্যাস সালারদের নিয়ন্ত্রণে ছিল। সিপাহসালারের সঙ্গে প্রতিজন সালারের যোগাযোগ ছিল। দড$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।