অনিঃশেষ আলো $ ২১৬ এখন যারা-ই মুখ খুলছে, সবাই বলছে, রোমের স্ম্রাট শুধু কনস্তানিস। হারকলিউনাসের সমর্থক অনেক কমে গেছে, যারা মনে-মনে তাকে চাইলেও মুখে কুলুপ এঁটে রেখেছে । তাদের এখন দেখাও যায় না, চেনাও যায় না। কিন্তু হারকলিউনাস আপনা থেকে কিংবা কারও মুখের কথায় সরে দাড়ানোর মতো মানুষ নয় । তলে-তলে ষড়যন্ত্র কিছু একটা চলছে। মায়ের খুন হওয়ার দিনচারেক পর হারকলিউনাস ঘোড়ায় চড়ে জনাকতক চাকর- ভৃত্য নিয়ে শিকার করতে বনে গেল । সেই দিনগুলোতে রোমসাম্রাজ্যের অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকেছিল যে, শিকারে যাওয়ার চিন্তাও কারও মাথায় আসত না । শিকারে বের হওয়া একটা বিনোদন । মনে যদি সুখ না থাকে, তা হলে বিনোদনের ভাবনা মাথায় আসে কোথা থেকে । তারা তো পাখি মারা, পশু সারার পরিবর্তে নিজেরা-ই কে কাকে মারবে সেই তালে মেতে উঠেছিল । কিন্তু হারকলিউনাস নিজেকে রাজা মনে করত এবং একজন রাজার ভাব নিয়েই চলত । কিছুক্ষণ পর এক অশ্বারোহী ঘোড়া হাঁকিয়ে ছুটে এল এবং কনস্তানিসকে সং. জানাল, শিকারের সময় কোন দিক থেকে যেন দুটা তির এল এবং দুটা-ই হারকলিউনাসের পিঠে বিদ্ধ হলো । ব্যাপার পরিষ্কার যে, তিরদুটো তার ফুসফুসে গেঁথেছিল | তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন এবং পড়লেনও চিত হয়ে ৷ ফলে চাপ খেয়ে তির ফুসফুস ভেদ করে আরও ভেতরে ঢুকে গেল । অল্পক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কোনো-কোনো এঁতিহাসিক লিখেছেন, এই তির দৈবচক্রে কিংবা দুর্ঘটনাবশত আঘাত হানেনি;ঃ বরং একটা সাজানো পরিকল্পনার অধীনে তাকে হত্যা করা হয়েছে । রাজমহল থেকে ঘোষণা করা হলো, হারকলিউনাস শিকারে গিয়েছিল । তার সঙ্গে আরও দুজন শিকারি ছিল । তারা দুজন একই সময়ে একটা জন্তর গায়ে তির চালালে ঘটনাক্রমে হারকলিউনাস সামনে এসে পড়ল এবং তিরটা তার পিঠের দিক থেকে বুকে গেঁথে গিয়েছিল । এরই ফলে তার মৃত্যু ঘটেছে । এর জন্য পলাজমহলের পক্ষ পেকে শোর জানানো হলো । কনস্তানিস এরকন্তাবে রোমের সম্রাট হয়ে গেলেন। আর এভাবে রোমের সিংহাসনের উত্তরাধিকাসংক্রাস্ত বিরোধ ও টানা-হেচড়ার অবসান ঘটল । সং সং সং সিপাহসালার আমর ইবনুল আস (রাযি.) যুদ্ধবন্দি হতে-হতে রক্ষা পেয়ে গেলেন এবং তিনজন সাথিসহ দুর্গ থেকে বেরিয়ে এলেন । এই ঘটনার তিন কি চার দিন পর মুজাহিদ বাহিনী এক্কান্দারিয়ার ওপর আবারও আক্রমণ চালাল । আমর ইবনুল আস (রাযি.) তার সেনাপতিদের নিয়ে এই অভিযানের পরিকল্পনা প্রস্তুত করেছিলেন । ফড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।