Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২১৫ জিজ্ঞাসাবাদ চলছিল । এরই মধ্যে সেই চাকরানি এসে পড়ল, যার দুটা বাচ্চা মারা গেছে। রাজমহলে কী প্রলয়টা ঘটল, সেই খবর তার কানে পৌছেছে । আবেগের দিক থেকে তারও অবস্থা স্বাভাবিক ছিল না । সে তার দ্বিতীয় সন্তানের মৃতদেহটা ঘরে রেখেই ছুটে এল এবং এসেই অবলীলায় জনসম্মুখে ঘোষণা দিয়ে বসল, আমি জানি এসব কী ঘটেছে । সবার দৃষ্টি চাকরানির মুখের ওপর নিবদ্ধ হলো । কনস্তানিস. তাকে কাছে ডেকে নিয়ে বললেন, বলো তুমি কী জান । মেয়েটার যা-যা জানা ছিল সবই ব্যক্ত করল। তবে রেবেকার বাচ্চাটা নিয়ে মরতিনা কী করেছিলেন সেই তথ্য দিতে পারল না। অবশ্য আরেকটা গুরুতৃপূর্ণ তথ্য সে দিল যে, রেবেকা মরতিনার পুত্র হারকলিউনাসের গণিকা ছিল এবং বাচ্চাটা হারকলিউনাসেরই ওঁরসজাত । “হারকলিউনাসের মা খুন হয়েছেন এর জন্য আমার কোনো আক্ষেপ নেই'- কনস্ত নিস ঘোষণার মতো করে বললেন-_ “আমার উদ্বেগের বিষয় হলো, রোম সাম্রাজ্য অতি দ্রুতগতিতে পতনের দিকে এগিয়ে যাচ্ছে । আমরা নিজেরাই এই মহান সাম্রাজ্যের ভিত্তিগুলোকে নড়বড়ে করে তুলছি। ওদিকে মিশর হাতছাড়া হয়ে গেছে এবং মুষ্টিমেয় মুসলমান এমন বিশাল দেশটা দখল করে নিয়েছে আর এদিকে রাজধানীতে এই রহস্যময় রক্তখেলা চলছে! “এই খেলাটা আমি বন্ধ করে দেব'_ হারকলিউনাস অত্যন্ত ফোকলা গলায় বলল- “আর যে আমার আদেশ-নিষেধ অমান্য করবে, তাকে... । “আমাকে বিদ্রোহী বলুন কিংবা অন্যকিছু বলুন'- হারকলিউনাসকে মাঝপথে থামিয়ে দিয়ে এক প্রবীণ সেনাপতি বলে উঠল- “আদেশ স্রেফ একজন শাসকের চলবে আর তিনি হলেন কুস্তত্তিন । এক রাজ্যের একই সময়ে দুজন রাজা এবং দুজনই আপন-আপন আদেশ চালাচ্ছেন এমন খাপছাড়া কথা আর শুনিনি । এই সেনাপতি বক্তব্য শেষ না করতেই আরেক সেনাপতি মুখ খুলল | সেও এর সমর্থনে অত্যন্ত জোরালো ভাষায় 'কথা বলল । সেনাপ্রধান একলিনুস সবাইকে থামিয়ে দিয়ে বললেন, বিষয়টা এমন নয় যে, এখানে চাকর-চাকরানিদের সম্মুখে দাঁড়িয়েই একটা সমাধানে পৌছে যেতে হবে । এটা পরে অন্য কোথাও বসে সিদ্ধান্ত নেওয়ার মতো ব্যাপার । অবশ্য বিষয়টা আর ঝুলিয়ে না রেখে অনতিবিলম্ষেই একটা সিদ্ধান্তে আমাদের পৌছতেই হবে । মরতিনা মরে গেছেন । তার পুত্র হারকলিউনাস এখন একা- নিঃসঙ্গ । মরতিনা-ই তার তরবারি ছিল, মরতিনা-ই তার ঢাল ছিল ৷ এই তরবারি আপনা-আপনি-ই পরিচালিত হতো । এখন বাহিনীর সবকজন সেনাপতি, প্রশাসনের সমস্ত কর্মকর্তার মুখে একটা-ই বুলি, হারকলিউনাসকে একধারে সরিয়ে রাখা হোক; আমরা শুধু কনস্তানিসকেই সম্রাট বলব । | ফড্৮$.211001109.0011

— পৃষ্ঠা ২১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।