Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২১৪ ফেলো । কয়েকজন মরতিনার কক্ষে গিয়ে দেখল, তিনি মেঝেতে পড়ে আছেন আর সারাটা দেহ তার রক্তরম্ত্রিত। কয়েক ব্যক্তি রেবেকাকে ধরার জন্য তার দিকে ধেয়ে গেল। কিন্তু সে পালাবার চেষ্টা করল না- শোরগোল শুনে পেছনের দিকে ফিরে তাকাল এবং দীড়িয়ে গেল । যখন দেখল, লোকজন তাকে ধরতে আসছে, তখন খগ্ররের হাতলটা উভয় হাতে ধরে ওপরে তুলল এবং “আমি আমার সন্তানের কাছে চলে যাচ্ছি' বলেই উধ্র্বে তুলে ধরা হাতদুটো নিচে নামিয়ে এনে সজোরে বুকের ওপর আঘাত হানল । অস্ত্রটা অর্ধেকেরও বেশি বুকের মধ্যে ঢুকে গেল । তারপর ধীরে-ধীরে পড়ে যেতে লাগল । খঞ্ররটা বুকেই গেঁথে রইল । রেবেকার নিথর দেহটা একদিকে কাত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল । যারা ধরতে আসছিল, তারা কাছে এসে কয়েকজন তাকে সোজা করে চিতভাবে শুইয়ে দিল। রেবেকা জীবনের শেষ শ্বাসগুলো গ্রহণ করছিল । তার চোখদুটো মুদিত হয়ে গেছে । ওষ্ঠাধর সামান্য নড়ছে । “আমি আমার সন্তানকে পেয়ে গেছি'_ রেবেকার দু-ঠোটের ফাক গলে মৃদু ফিসফিসানি বেরিয়ে আসছে- 'শেষমেশ আমার খোকাটা আমি পেয়েই গেলাম । এখন আর আমার বুক থেকে ওকে কেউ কেড়ে নিতে পারবে না । মেয়েটা নিজের ৰাহুদুটো বুকের ওপর রেখে চেপে ধরল । তার বুক থেকে এখনও রক্ত ঝরছে । একটুক্ষণ পরই তার চক্ষুদ্বয় খুলে গেল আর ঠোটের স্পন্দন থেমে গেল । তারপর চোখদুটো খোলা-ই রইল আর ওষ্ঠাধর চিরকালের জন্য নিস্পন্দ হয়ে গেল । নস সং মরতিনার হত্যাকাণ্ড সাধারণ কোনো ঘটনা ছিল না। খবর পেয়ে তার পুর হারকলিউনাস অকুস্থলে পৌছে গেল। এসেই সে শাসকসুলভ ভঙ্গিতে; বরং ব্লাজকীয় ধারায় কিছু-না-কিছু বলেই যাচ্ছে । মুখের কথা ও হাবভাবে মনে হচ্ছে, এখানেই দাঁড়িয়ে সে প্রতিজন মানুষকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে । কনস্তানিসের কাছেও সংবাদ গেল | তিনিও ছুটে এলেন । রোমান সেনাবাহিনীর সুপ্রিম কমাপ্তার একলিনুসও এসে পড়লেন। পরে অন্যান্য সেনাপতিরাও এসে হাজির হলো । একজন চাকরানি মরতিনাকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছে! ব্যাপারটা কী? কুস্তত্তিন ও একলিনুস কেউই কিছু বুঝতে পারছেন না । এত বড় একটা দুর্ঘটনার রহস্য উন্মোচন তো করতেই হবে। তারা মরতিনার চাকর-চাকরানিদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন । তাদের জানানো হলো, রেবেকা মরতিনার খুবই ঘনিষ্ঠ ও প্রিয় চাকরানি.ছিল | বরং মেয়েটা মরতিনার চাকরানি কম আর অন্তরঙ্গ বান্ধবী বেশি ছিল । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।