Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২১২ মরতিনা অনুভব করলেন, রেবেকার মনের অবস্থা খুবই আবেগপ্রবণ । আবার এ- ও জানতে পারলেন, সেবিকা তার রহস্য ফাস করে দিয়েছে । তিনি মুখটা বন্ধ রেখে, মাথাটা ঠাণ্ডা করে খানিক চিন্তা করলেন । তারপর হঠাৎ দৃষ্টিভঙ্গি বদল করে মোমের মতো নরম হয়ে গেলেন । এখানে তার অবস্থান ও মর্যাদা তো এমন যে, সেবিকাকে খবর দিয়ে এনে তাকে সামনে দীড় করিয়ে বলে দিতে পারেন, যা বলেছ তুমি মিথ্যা বলেছ। তারপর এই মিথ্যার দায়ে তাকে চাকরিচ্যুৎও করে দিতে পারেন । কিন্তু বিবেক তার অপরাধী ছিল । ভাবলেন, কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় বলা তো যায় না। তিনি রেবেকার সঙ্গে ভাও দেওয়ার পন্থা অবলম্বন করলেন । “বসো রেবেকা! মরতিনা চড়ানো গলাটা জিরোতে নামিয়ে মমতার সুরে বললেন- প্রার্থনা করো, আমার ছেলেটা বেঁচে থাকুক; আরেকটা বাচচা তুমি পেয়ে যাবে । যে-লক্ষ্যে আমি এটা করেছি, যদি তা হয়ে যায়, তা হলে তুমি সেবিকা থাকবে না- রানি হয়ে যাবে । একটু ঠাণ্ডা মাথায় আমার কথাগুলো শোনো । জান তো, আমি তোমাকে কত আদর করি । তোমাকে আমি আমার অন্তরঙ্গ বান্ধবীর মতো জানি ৷ এতটুকু ত্যাগ কি তুমি আমার জন্য দিতে পার না?" মরতিনা স্বীকার করে নিলেন, তোমার বাচ্চাটা আমি-ই চুরি করিয়েছি এবং এই লক্ষ্যে করিয়েছি । বলে.দিলেন, জাদুকরির হাতে ও মরে গেছে এবং জাদুকরি তার আমল সম্পন্ন করে ফেলেছে । “মাত্র দশটা দিন'_ মরতিনা উজ্জ্বল মুখে বললেন- “দশ দিনের মধ্যে আমার ছেলে রোমের রাজা হয়ে যাবে । ওদিকে সে সিংহাসনে বসবে আর এদিকে আমি তার সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব । মানুষ তোমাকে রোমসাম্রাজ্যের রানি বলতে শুরু করবে । মরতিনার ভেতরটা যেন এমুহূর্তে মমতার একটা অগ্নিগিরি । অগ্নিগিরির লাভা যেমন মুখ ফেটে বেরিয়ে আসে, তেমনি রেবেকার মমতাও মরতিনার বুকটা ফেটে-ফেটে বেরিয়ে আসছে । রেবেকা রাজবাড়ির এই রাজা-বাদশাদের বেশ করেই চেনে । হয়তবা এটাও জানে, হেরাক্ল ও তার পুত্র কুস্তস্তিনকে এই মরতিনা-ই হত্যা করিয়েছে । বোধহয় সে এমনও ভেবে থাকবে যে, রানি তো মরতিনা নিজেই হতে উদগ্রীব । একটা চাকরানিকে রানির আসনে বসায় কে! আমার বিবাহটা যদি হারকলিষউউনাসের সাথে হয়েও যায়, তা হবে দিনকতকের খেলমাত্র । তারপর আমাকে অস্তপুরে ছুড়ে ফেলা হবে । রেবেকা সন্তান ছাড়া এইমুহূর্তে আর কিছুই বুঝতে চাচ্ছে না । রেবেকার চিন্তা-চেতনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল এবং তার ওপর মাতালতা দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।