অনিঃশেষ আলো $ ২১১ করে বাচ্চাটা ফিরিয়ে দেবে । আবার কল্পনায় ভেসে উঠছে, না; মরতিনা এমন মানুষ নন; একবার যখন নিয়েছেন, ফিরিয়ে আর দেবেন না। ভাবতে-ভাবতে রেবেকা এক-একবার শিউরে উঠছে । তার জাদুকরির কথাও মনে পড়ল, নাকি মরতিনা কোনো আমলের জন্য বাচ্চাটা তাকেই দিয়ে দিল! শুধু রেবেকারই জানা ছিল, মরতিনা জাদুকরির মাধ্যমে কোনো একটা আমল করাচ্ছেন। ও-ই জাদকরিকে তার কাছে এনে দিয়েছিল । সকালবেলা । ভোরের আলো এখনও ভালোমতো ফোটেনি। এখনও আবছা- আবছা অন্ধকার । রেবেকা আর সইতে পারছে না। এসময়ই সে রাজমহলে মরতিনার কক্ষে চলে গেল । পরিস্থিতি এখন যেমনই হোক; মরতিনা একজন রানি ছিলেন তো বটে । হোক তা নামমাত্র । রাজবাড়িতে এখনও তার মর্যাদা রানিরই মতো । এখানে এখনও তার আদেশ-নিষেধ গুরুত্ব পায়। মরতিনা তখনও ঘ্বুমুচ্ছেন । বড়লোকেরা এত সাতসকালে জাগে না । রাত পোহায় তাদের অনেক বেলা করে। রেবেকার হৃদয়সাগরে মাতৃমমতা এতই উথালপাথাল করছিল যে, পরিণতির ভাবনা না ভেবেই সে মরতিনাকে জাগিয়ে তুলল ৷ মরতিনা চোখ খুলে দেখতে পেলেন এই ভোর-বিহানে টেচামেচি করে তার সুখনিদ্রাটা ভেঙে দেওয়ার জন্য দায়ী একটুখানি একটা সেবিকা । এত বড় আস্পর্ধা! বললেন, রেবেকা! এই অসময়ে এসে আমার ঘুমটা ভেঙে দেওয়ার সাহস তোমাকে কে দিল? রেবেকাকে মরতিনা খুব ম্নেহ করতেন বটে; কিন্তু পদমর্ষাদায় তো মেয়েটা চাকরানি বই নয়! “আমার বাচ্চাটা আমাকে ফিরিয়ে দিন । রেবেকা কান্নাজড়িত কণ্ঠে বলল । মরতিনা রাগে লাল হয়ে গেলেন । শরীরটায় তার আগুন ধরে গেল । উঠে বসে বললেন, এ তুমি কী বকওয়াস করছ? তোমার বাচ্চাকে আমি ফিরিয়ে দেব মানে? কিন্তু রেবেকা তারপরও অনুনয়ের সুরে বলল, দয়া করে আপনি আমার বাছাটাকে আমার কোলে ফিরিয়ে দিন ৷ ঘটনাটা" যা ঘটেছে, মরতিনা তা স্বীকার করে নেবেন এর তো প্রশ্রই আসে না। ফলে তিনি মেয়েটাকে খুব ধমকালেন এবং বললেন, এই অপমানজনক উক্তি আরেকবার যদি মুখ থেকে বের কর, তা হলে তোমাকে ভয়ানক শাস্তি ভোগ করতে হবে বলে রাখছি । রেবেকা অপর সেবিকার নাম উল্লেখ করে বলল, আপনার আদেশে আমার বাচ্চাটা ও তুলে নিয়েছিল এবং এনে আপনাকে দিয়েছিল । মরতিনা উঠে দীড়ালেন । বললেন, তাই নাকি! ঠিক আছে, ওই ছুড়িটাকে ডেকে এনে এক্ষুনি আমি এমন শাস্তি দেব যে, দর্শকরা কেঁপে উঠবে । ওদিকে যেতে তিনি পা বাড়ালেন । কিন্তু রেবেকা তার পথ আগলে বলল, বেচারির অপর বাচ্চাটাও রাতে মরে গেছে । আপনি ওর কাটা ঘায়ে নুনের ছিটা দিতে যাবেন না। দড্৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।