Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২১০ হলে তিনি আমার ও আমার সন্তানদের বাঁচার অধিকার কেড়ে নিতেন। সন্ত [নদেরসহ আমাকে তিনি হত্যা করে ফেলতেন । কিন্তু খোদা আমাকে এই পাপের শাস্তি থেকে রেহাই দেননি | আমার একটা বাচ্চা মরে গেছে । অপরটারও যাই- যাই অবস্থা । এখন আমি রহস্যটা তোমাকে না বলে পারলাম না । তোমার কাছে আমার আকুল আবেদন, আমাকে তুমি মাফ করে দাও । হয়তবা তোমার ক্ষমার কারণে আমার অপর বাচ্চাটা রক্ষা পেয়ে যাবে । এই সেবিকা জানে না, মরতিনা বাচ্চাটা কাকে দিয়েছেন । জাদুকরির প্রতি তার বিন্দুমাত্র সন্দেহ জাগেনি । মনে তার দৃঢ় বিশ্বাস জন্মে গেছে, নিজের একটা সন্তান এই পাপের সাজা হিসেবেই মরে গেছে আর অপরটাও খোদা একই কারণে তুলে নিয়ে যাচ্ছেন। সে তো ঘুণাক্ষরেও জানে না, জাদুকরি যখন রেবেকার বাচ্চার বুকে ছুরি ঢুকিয়েছিল, ঠিক 'তখন তার প্রথম বাচ্চাটা মারা গিয়েছিল । আর অপরটা সেসময় অসুস্থ হয়ে পড়েছিল, যখন তার হৃর্থপণ্ড নাগিনের পেটে ঢুকে গিয়েছিল । ' রেবেকা রাগে-ক্ষোভে কাপতে শুরু করল । মেয়েটা বোধহয় বুঝতে পেরেছে, সেবিকার কোনো অপরাধ নেই । কারণ, মরতিনার আদেশ পালন না করে তার কোনো উপায় ছিল না। রাজপরিবারের সদস্যদের কাছে তারা সবাই অপারগ । তাই তাকে কিছুই বলল না । তবে মনস্তাপ সামলাতে না পেরে উঠে দীড়াল এবং বলল, আমি এক্ষুনি মরতিনার কাছে যাচ্ছি । সেবিকা তাকে ধরে পালক্কের ওপর বসিয়ে দিল এবং বলল, না-না; এত রাতে তার ঘুমে ব্যাঘাত করো না । অন্যথায় বাচ্চা তো পাবেই না; উলটো তোমারও জীবন যাবে । জাদুকরি মরতিনাকে জানিয়ে গেছে, আমার আমল সম্পন্ন | সর্বোচ্চ দশ দিনের মধ্যেই আপনার মনোবাঞ্থা পূরণ হয়ে যাবে । আরবের মুসলমানরা পরাভব মেনে নিয়ে মিশর থেকে বেরিয়ে যাবে, আপনার ছেলে হারকলিউনাস বাজিস্তিয়ার সিংহাসনে অধিষ্ঠিত হবে এবং রাজত্তের মুকুট তার মাথায় উঠে যাবে । রেবেকার কাছ থেকে বিদায় নিয়ে সেবিকা যখন ঘরে গেল, ততক্ষণে তার অপর সন্তানটিও মরে গেছে। শিশুটির বাবা পালছ্বের কাছে দাড়িয়ে ফুঁপিয়ে-ফুঁপিয়ে কাদছে। সেবিকা তার নিষ্প্রাণ সন্তানের গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে হাউমাউ করে কেঁদে উঠল এবং পাগলির মতো লাশের মুখে চুমো খেতে লাগল । মেয়েটা বিলাপ দিচ্ছে আর বলছে, আমি আমার পাপের শান্তি পেয়ে গেছি, আমি আমার ' পাপের শাস্তি পেয়ে গেছি। সখ সক বাকি রাতটুকু রেবেকা আর ঘুমুতে পারেনি । মনের অস্থিরতায় এপাশ-ওপাশ আর ছটফট করে কাটাল । কখনও মাথায় চিন্তা আসছে, মরতিনা তার ওপর করুণা ফডড/.9110001179.0010)

— পৃষ্ঠা ২১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।