Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ٢٤٠
📝 نص 📖 PDF

অনিঃশেষ আলো $ ২১ উপাসনালয়গুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে । সেসবের মধ্যে সূর্যপৃজারিদের উপাসনালয়ও ছিল ।" “মাননীয় সিপাহসালার!- জোসেফ ঠোটে খানিক অবজ্ঞামেশানো হাসি ফুটিয়ে বলল- “আপনি ঠিকই জেনেছেন যে, স্মাট হেরাক্ল এ ধরনের সবগুলো উপাসনালয় একেবারে বন্ধ করে দিয়েছিলেন । কিন্তু তিনি এই সারাবিউম উপাসনালয়টি বন্ধ করতে পারেননি । পারতেন; কিন্তু তিনি নিজেও কুসংস্কারাচ্ছন্ন মানুষ ছিলেন । তার আসল ধর্ম ছিল রাজত্ব । সেকান্দর আজমের মতো সমগ্র পৃথিবীকে জয় করে নিজের সাম্রাজ্যের অন্তর্ভূক্ত করে নেওয়ার স্বপ্নে তিনি বিভোর ছিলেন । ধর্মের অবস্থান ছিল তার কাছে দ্বিতীয় পর্যায়ের ৷ বলা চলে, তার কাছে ধর্মের তেমন কোনো গুরত্ব ছিল না৷... “সম্রাট হেরাক্ল সারাবিউম উপাসনালয়টিও বন্ধ করে দিয়েছিলেন । তার দৃঢ় বিশ্বাস ছিল, তাতে এই গোষ্ঠীটির নাম-চিহ মুছে গেছে । কিন্ত অল্প কদিন পরই জানতে পারলেন, ধ্বংসাবশেষের অভ্যন্তরে একটা গোপন রাস্তা আছে, যেপথে ঢুকে উপাসনালয়ে চলে যাওয়া যায় । ওখানে আজও পর্যন্ত আবয়াস গোবৎসের পূজা করা হয়। সমত্রটা হেরাক্ল তার এক সেনাপতি সালকুসকে আদেশ দিয়েছিলেন, তুমি গিয়ে উপাসনালয়টি বন্ধ করে দাও আর ওখানে যাদের পাবে ধরে বাইরে এনে হত্যা করে ফেলো ৷... “সেনাপতি সালকুস একদল সৈন্য নিয়ে গেলেন এবং সন্ধ্যায় সম্রাট হেরাক্ল-এর কাছে সংবাদ এল, সেনাপতি সালকুস বাহিনী নিয়ে ভেতরে ঢুকে গিয়েছিলেন । কিন্তু কোথা থেকে যেন একটা তির এসে তার পাজরে গেঁথে গেছে এবং তিনি মারা গেছেন। তার বাহিনী ওখান থেকেই পালিয়ে এসেছে। পরদিনই স্ম্রাট হেরাক্ল এমন এক রোগে আক্রান্ত হলেন যে, তিনি বাচার আশা ছেড়েই দিয়েছিলেন । ডাক্তারগণ অনেক কষ্টে তাকে সারিয়ে তুললেন । ওই টিমের এক সৈন্য বলেছে, সেই অন্ধকার ধ্বংসাবশেষের মধ্য থেকে একটা আওয়াজ এসেছিল, এই উপাসনালয়ের গায়ে যে-রাজা-ই হাত দেবেন, তিনি বাচতে পারবেন না এবং তার সাম্রাজ্য ভেঙে খানখান হয়ে যাবে ৷... “এবার স্ম্রাট হেরাক্ল বিশ্বাস করে নিলেন, এই রহস্যময় ব্যাধিটা তার সেই সালকুসের মতো সুযোগ্য ও অভিজ্ঞ সেনাপতি মারা গেল । তারপর সেই সময়টি এল, যখন সম্রাট হেরাক্ল শাম জয় করে নিলেন এবং ইরাক ও আরব জয় করার আপনি পদ্ানত করেছেন । সম্রাট হেরাক্ল পারস্যের পুরোটা অঞ্চল ছিনিয়ে নিতে চেয়েছিলেন ।তিনি মিশর ও শাম থেকে পারসিকদের তাড়িয়ে দিয়েছিলেন | এতে ফড$৮৬$.211001109.0011

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.