Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিহশেষ আলো ৫ ২০৭ সোজা নাড়াচাড়া করল এবং বলটায় মধ্যে উকি দিয়ে তাকাল । তারপর বলল, পেয়ে যাবে | তবে তিনকতক অপেক্ষা করতে হবে । শিশুটা জীবিতই আছে । জাদুকরি সত্যই বলেছিল, বাচ্চাটা জীবিত আছে। দূরে কোথাও নয়- তারই পাশের কক্ষে ঘুমিয়ে আছে। জাদুকরি শিশুটার ওপর তার আমল শুরু করে দিয়েছে এবং এক-দুদিন পরই সে অবোধ বাচ্চার হৃৎপিগুটা বের করবে এবং তার ওপর কিছু আমল করে নিজের নাগিনকে খাইয়ে দেবে । জাদুকরির সান্তবনায় আশান্বিতা হয়ে রেবেকা ফিরে গেল । দুই কি তিন দিন পর । গভীর রাত | বাচ্চাটা অঘোর নিদ্রায় ঘুমিয়ে আছে। জাদুকরি তাকে দু-হাতে ধরে একটা কাঠের টুলের ওপর শুইয়ে দিল । শিশুটার ঘুম ভাঙল না । জগতের কোনো ইশ-জ্ঞান এখনও তার হয়নি । বয়স এখনও এক মাসের কম | এখনও একটা কলিমাত্র, যার এখনও পাতা গজায়নি । জাদুকরি তার রংবেরঙের কাপড়জড়ানো লাঠিটা হাতে নিল । লাঠির একমাথায় নানা বর্ণের পাখির পালক আর অপর মাথায় ক্ষুদ্র একটা ঘণ্টা বাধা । জাদুকরি লাঠিটা শিশুটার খানিক ওপরে শূন্যে ধীরে-ধীরে বোলাতে লাগল । কিছুক্ষণ পর জাদুকরির শরীরটা থরথর করে কাপতে শুরু করল, যেন দেহটা তার মস্তিষ্ষের নিয়ন্ত্রণ থেকে বেরিয়ে গেছে । মহিলা বেশ কিছু সময় এসব আচরণ করতে থাকল । শেষে কাছেই পড়ে-থাকা একটা ধারালো ছুরি হাতে তুলে নিল । রাত অর্ধেকটা কেটে গেছে। জাদুকরি ছুরিটা জলজ্যান্ত একটা মানবশিশুর বুকে সেই জায়গাটায় গেথে দিল, যেখানে মানুষের হৎপিও থাকে । মরতিনার আরেকটা প্রিয় সেবিকা ছিল, যার দুটা জমজ সন্তান ছিল । তাদের বয়স এক বছরের ওপরে । এই দুটা শিশুই তার সাকুল্য সন্তান । যে-রাতে রেবেকার বাচ্চাটা উধাও হয়েছিল, তার পরদিন এই সেবিকার একটা সন্তান অসুস্থ হয়ে পড়ল । মরতিনা তাকে রাজচিকিৎসকের কাছে পাঠিয়ে দিলেন । কিন্তু ডাক্তারের কোনো ওষুধই কাজ করল না। কয়েকদিন পর জাদুকরি মধ্যরাতে যখন রেবেকার কলজেছোড়া ধন নবজাত সন্ত 1নটার বুকে ছুরি ঢুকিয়ে দিল, সেসময় বাচ্চাটা গভীর ঘুম ঘুমিয়ে ছিল । তার মুখ থেকে একটা টু-ও বের হলো না। কিস্ত যে-সেবিকার এক বছর বয়সি শিশুটা অসুস্থ ছিল, তার মায়ের বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এল । মধ্যরাতের সময় সে দেখল, তার রোগগ্রস্ত সন্তানটা নিষ্প্রাণ পড়ে আছে। দেখামাত্র মহিলা এমন কামনা আর চিৎকার জুড়ে দিল যে, আশপাশে বসবাসরত রাজমহলের কর্মচারীরা যে যেখানে ছিল, সবাই জেগে উঠল এবং ওদিকে ছুটে গেল । রাজচিকিৎসক বাচ্চাটার অসুস্থতাকে খুবই সাধারণ রোগ বলে অভিহিত করেছিলেন । কিন্তু বাচ্চাটা সেরে উঠল না- মায়ের কোল খালি করে মরে গেল । দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।