Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৬ জানিয়ে দিল, যেগুলো আমর ইবনুল আস (রাযি.)-এর জন্য লাভজনক | তার জন্য সবচেয়ে বেশি সুখকর সংবাদটা হলো, বাজিস্তিয়ার রাজবাড়ির পরিস্থিতি পরস্পর খুনাখুনির পর্যায়ে পৌছে গেছে এবং ওখান থেকে এস্কান্দারিয়াবাসীদের জন্য সাহায্য আসবার সম্ভাবনা পুরোপুরি তিরোহিত হয়ে গেছে । আল্লাহ বিজয় সেই লোকদের দান করেন, যাদের চরিত্র ও ঈমান পোক্ত, প্রত্যয় মহৎ ও পরিষ্কার এবং যাদের সামনে এমন কোনো লক্ষ্য আছে, যেটি আল্লাহর £পুত ও প্রিয় । বিজয় সৈন্যসংখ্যার আধিক্য আর অস্ত্রের কড়ি দ্বারা অর্জন করা যায় না, কালাজাদু দ্বারাও ধরে আনা যায় না, প্রতিপক্ষকে প্রতারণার মাধ্যমে হত্যা করিয়েও বিজয় হাসিল করা সম্ভব হয় না। বাজিস্তিয়ায় মরতিনা কালাজাদু চালিয়েছিলেন । এক জাদুকরিকে বলেছিলেন, তুমি এমন জাদু চালো, যার ফলে আমার পুত্র হারকলিউনাস সিংহাসন পেয়ে যায়, মিশর থেকে আরব মুসলমানরা নাস্তানাবুদ হয়ে যায় এবং মিশর অক্ষত অবস্থায় আমার হাতে চলে আসে । কিন্তু এখন কিনা খবর পাওয়া গেল, মরতিনা কোনো এক আততায়ীর হাতে খুন হয়েছেন! জাদুকরি মরতিনার কাছে একটা সদ্যোজাত বাচ্চা চেয়েছিল | বলেছিল, শিশুটার বয়স এক মাসের কম হতে হবে । মরতিনার সেবিকা রেবেকা একটা বাচ্চা প্রসব করল আর দিনকতক পরই বাচ্চাটা হঠাৎ হারিয়ে গেল । একটা সন্তানের আশায় রেবেকার মন সব সময় এতই ব্যাকুল ছিল যে, মেয়েটা বিয়েরও অপেক্ষা করল না। এমনকি বিয়ের প্রয়োজনও বোধ করল না । মরতিনার পুত্র হারকলিউনাসের সঙ্গে সম্পর্ক গড়ে নিয়ে বাচ্চাটা জন্ম দিল । কিন্তু অল্প কদিন পরই বাচ্চাটা হারিয়ে ফেলল! রেবেকা কীদতে-কাদতে ও বিলাপ দিতে-দিতে মরতিনার কাছে চলে গেল এবং বলল, আমার বাচ্চাটা উধাও হয়ে গেছে! মরতিনা তখনই সমস্ত কর্মচারীদের আদেশ দিলেন, এক্ষুনি বাচ্চাটা খুঁজে বের করো । সময়টা ছিল রাত । মরতিনা একজন কর্মচারীকেও সারাটা রাত আর ঘুমোতে দিলেন না, বাচ্চাটা কোথায় গেল খুঁজে বের করো । কর্মচারীরা এদিক-ওদিক দৌড়ঝাঁপ শুরু করে দিল । রাত পোহানোর পর রেবেকা জাদুকরির কাছে গেল । এই রেবেকা-ই জাদুকরিকে মরতিনার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল এবং মরতিনাকে নিশ্চয়তা দিয়েছিল, এর জাদুর অলৌকিক গুণ-ক্ষমতা আছে । রেবেকা বুকফাটা কান্নার সাথে জাদুকরিকে জানাল, আপনার জাদুর ক্রিয়ায় আমি যে-সন্তানটা পেয়েছিলাম, আমার সেই কলিজার টুকরাটা হারিয়ে গেছে- কে যেন আমার কক্ষ থেকে চুরি করে নিয়ে গেছে! জাদুকরি তার সিসার বলটা সামনে রেখে বারকয়েক উলটা- ফ$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।