Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো ও ২০৫ যোদ্ধাকে সেদিন তিরহ্কার করে । আল্লাহর কসম! এখন আমি এরকম আর কোনো ভুল করবনা । দুর্গ থেকে খানিক দূরে মুজাহিদ বাহিনী উদ্বেগাকুল মনে অবস্থান করছেন । এই ব্যাকুলতার মধ্যে অস্থিরতার উপাদান সবচেয়ে বেশি । বাহিনীর নেতৃত্ব অপর এক সালার হাতে তুলে নিয়েছেন। কিন্তু তার সামনে সবচেয়ে বড় ও জটিল প্রশ্নটা হলো, দুর্গের ওপর আরেকবার আক্রমণ চালাব, নাকি অপেক্ষা করব? বাহিনীর সবারই দৃঢ় বিশ্বাস, সিপাহসালার আমর ইবনুল আস, মাসলামা ইবনে মুখাল্লাদ ও অপর দুই মুজাহিদ সাথি রোমানদের হাতে ধরা পড়ে গেছেন এবং হয়তবা ওরা এদের হত্যাও করে ফেলেছে । কিন্তু যখন তাদের দুর্গ থেকে বেরুতে দেখলেন, তখন সবাই বিম্ময়-বিক্ষারিত চোখে একদৃষ্টে তাকিয়ে থাকলেন, যেন এটা তাদের দৃষ্টিবিভ্রম, যেন তারা যা দেখছেন, তা সঠিক নয় । তারা যখন বাহিনীর সন্নিকটে চলে এলেন, তখন সবাই আনন্দের আতিশয্যে দিশা হারিয়ে ফেললেন এবং আল্লাহু আকবার ধ্বনি তুললেন । “ইসলামের প্রহরীগণ!'- আমর ইবনুল আস (রাযি.) উচু গলায় তেজোদীপ্ত কণ্ঠে বললেন- “এস্কান্দারিয়া আমাদের । এই তো দিনচারেক আগে আল্লাহ আমাকে একদল ঘাতকের হাত থেকে রক্ষা করেছেনে । আজ আমরা দুর্গের অভ্যন্তরে আটকে গিয়েছিলাম । তো এবারও মহান আল্লাহ আমাদের জীবিত ও নিরাপদ উদ্ধার করে এনেছেন । এটি আল্লাহর ইশারা | আল্লাহ আমাকে এস্কান্দারিয়াজয়ের দায়িত্ব অর্পণ করে জীবন দান করেছেন ।' এর অব্যবহিত পরই আমর ইবনুল আস (োযি.) সালারদের তাঁর তাবৃতে ডেকে নিয়ে এস্কান্দারিয়ার ওপর আরেকটি আক্রমণের পরিকল্পনা তৈরি করতে বসে গেলেন । তিনি বললেন, এবার বেশি অপেক্ষা করা যাবে না। সত সং এই রক্তক্ষয়ী যুদ্ধের সময় মুজাহিদগণ কয়েকজন রোমান সৈন্যকে ধরে ফেলেছেন এবং সাথে করে নিয়ে এসেছেন । যুদ্ধবন্দিদের থেকে সাধারণত শক্রবাহিনীর তথ্য জানার চেষ্টা করা হয়। এদেরও কাছে জানতে চাওয়া হলো, এস্কান্দারিয়ার ভেতরের পরিস্থিতি কীঃ বাজিস্তিয়ার নতুন কী-কী সংবাদ আছে ইত্যাদি ৷ জানা গেল, এই বন্দিদের একজন উচ্চপদের সেনাকর্মকর্তা, যার সম্পর্ক রাজপরিবারের সাথে । আমর ইবনুল আস (রাষি.) তাকে নিজের কাছে ডেকে নিলেন । এই রোমান অফিসার প্রথম সংবাদটা শোনাল, বাজিস্তিয়ায় রানি মরতিনা আততায়ীর হাতে নিহত হয়েছেন এবং ওখানকার রাজমহলের পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে যে, ওখান থেকে জরুরি সাহায্য আসবে এমন কোনো কল্পনাও করা যায় না। এই রোমান অফিসার এস্কান্দারিয়ার ভেতরেরও এমন কিছু সংবাদ দড্৮৬৬.211001109.0011

— পৃষ্ঠা ২০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।