Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০৪ মোকাবেলার জন্য তিনি রোমানদের এই ঘোড়াটা বেছে নিয়েছিলেন । তিনি ঘোড়াটার কাছে আর ঘোড়া তার কাছে সম্পূর্ণ অপরিচিত । নিজের ঘোড়া মালিকের ইশারাও বোঝে । কিন্তু মাসলামা এই আজনবি ঘোড়াটাও এমন কাবুতে রেখেছেন যে, ঘোড়া তার ই্জিতে চলছে । আমর ইবনুল আস (রাযি.) ও তাঁর অপর দুই সাথি ময়দানে এলেন । ওদিক থেকে রোমান সেনাপতিও এল | আমর ইবনুল আস-এর আশা ছিল না, সেনাপতি তার কথা রাখবে । নিজের বাহিনী ও জনসাধারণকে একটা তামাশা দেখানোর দরকার ছিল, যা সে দেখিয়েছে । “সেনাপতি!'- আমর ইবনুল আস (রাযি.) বললেন- “তুমি একটা যোদ্ধাজাতির একজন সেনাধ্যক্ষ । যোদ্ধাজাতি কখনও ওয়াদাখেলাফি করে না । জানতে চাই, তোমার প্রতিশ্রণতি অনুসারে আমরা কি মুক্ত? হা'- আমর ইবনুল আস ও তীর সঙ্গীদের মনের সংশয় দূর করে সেনাপতি বলল- “আমি প্রতিশ্রুতি ভঙ্গ করব না। সেইসঙ্গে একথাটিও বলে দিচ্ছি, তোমাদের বীরত্বে আমি মুগ্ধ । আমি স্বীকৃতি দিলাম, তোমরা বীর জাতি । যাও তোমরা মুক্ত ।' মাসলামা ইবনে মুখাল্লাদ ঘোড়া থেকে নেমে এলেন । চার মুজাহিদ ফটকের দিকে ঘোড়াটা নিয়ে যাও। “না সেনাপতি!'- মাসলামা (রাযি.) বললেন- “আমরা এভাবে কারও কাছ থেকে পুরস্কার আদায় করি না। আমরা যুদ্ধ করি আর শক্রবাহিনীর ঘোড়া ও অন্যাল মালামাল গনিমত হিসেবে নিজেরাই নিয়ে নেই । আমাকে মূল্যায়ন করেছ ব.ল আমি তোমাকে কৃতজ্ঞতা জানাচ্ছি ।' উৎসুক জনতা চলে যাওয়ার জন্য চার মুজাহিদকে পথ তৈরি করে দিল । তারা দুর্গ থেকে বেরিয়ে এলেন । কিছুদূর পথ অতিক্রম করে আমর ইবনুল আদ রোযি.) হঠাৎ দীড়িয়ে গেলেন এবং আগুত হৃদয়ে মাসলামা ইবনে মুখাল্লাদকে বৃকের সাথে জড়িয়ে ধরলেন । “মাসলামা!?'- আমর ইবনুল আস (রাযি.) বললেন- “আগের মোকাবেলায় যখন তুমি হেরে গিয়েছিলেন, তখন আমি তোমাকে ভর্বসনা করেছিলাম । আমার সেদিনকার অসন্তোষ তুমি ধুয়ে-মুছে আজ পরিষ্কার করে দিয়েছ । সেদিন আমি যা বলেছিলাম, না বলা-ই ভালো ছিল । জীবনে আমি তিনটা ভুল করেছি । দুটা করেছি ইসলাম গ্রহণের আগে জাহেলি যুগে । তৃতীয়টা করলাম তোমার মতো বীর দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।