অনিঃশেষ আলো ৬ ২০৩ দুটা ঘোড়া খানিক দূরে চলে গেল । থামল । পেছনে মোড় নিল। দুই সৈনিক পরস্পরের দিকে ঘোড়া হাকালেন । রোমান বর্শাটা সামনের দিকে ধরে রেখেছে । মাসলামা তরবারি তাক করে আছেন । কিন্ত মনে হচ্ছে, তরবারি বর্শাধারী পর্যস্ত পৌছার আগেই বর্শা তরবারিধারীর গায়ে বিদ্ধ হয়ে যাবে । কার্যকর কোনো কৌশল কিংবা আল্লাহর বিশেষ করুণা-ই কেবল মাসলামাকে বাঁচাতে পারে । ঘোড়াগুলো একটা আরেকটার একদম কাছাকাছি হলে মাসলামা আচমকা বাম দিকে এমনভাবে ঝুঁকে গেলেন, মনে হলো, তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যেতে শুরু করেছেন৷ তাতে অসুবিধাটা এই হলো যে, রোমান সৈনিকের বর্শাটা- যার নিশানা মাসলামার বুক কিংবা পিঠ হতে পারত- তার শরীরের ওপর দিয়ে অতিক্রম করে গেল । মাসলামা রোযি.) সঙ্গে-সঙ্গে ঘোড়ার বাগ টেনে ধরলেন এবং তাকে ওখানেই থামিয়ে নিলেন। সেখান থেকে তিনি পেছনে মোড় নিলেন । রোমান সৈনিক এখনও ঘোড়া থামাচ্ছে । তারও পেছনে মোড়া ঘোরানোর কথা । কিন্তু মাসলামা নিজের ঘোড়াটা হাঁকিয়ে দিলেন। ঘোড়ার গতি তীব্র হয়ে গেল। রোমান তার ঘোড়াটা পুরোপুরি না ঘোরাতেই এবং না হাকাতেই মাসলামা তার কাছে পৌছে গেলেন । রোমান মাসলামাকে দেখে ফেলল এবং তাকে আঘাত হানার লক্ষ্যে বর্শাটা উধধর্বে তুলে ধরল । ঠিক এ-সময়ে মাসলামার তরবারিটা বর্শার মতো উচু- হয়ে-থাকা বাহুর তলে দিয়ে রোমানের বগলে গিয়ে এত জোরের সাথে গেঁথে গেল যে, অস্ত্রটা তার বুকের মধ্যে ঢুকে গেল । রোমানের বাহুটা নেতিয়ে পড়ল এবং হাত থেকে বর্শাটা খসে মাটিতে পড়ে গেল । মাসলামা খানিক সামনে গিয়ে ঘোড়াটা আবারও দ্রুতবেগে মোড় ঘোরালেন। তিনি পুরোপুরি নিশ্চিত, রোমানকে তিনি মেরে ফেলেছেন । রোমান সৈনিকের শরীরের ডান দিকটা নেতিয়ে পড়েছে । যে-বাহুর দিক থেকে তরবারি বুকে গিয়ে বিদ্ধ হয়েছে, সেই বাহুটা নিষ্প্রাণের মতো নিচের দিকে ঝুলছে । মাসলামা সামনের দিক থেকে এসে এদিককার কাধের ওপর এত জোরে তরবারির আঘাত হানলেন যে, বাহুটা অর্ধেকেরও বেশি কেটে গেল । কর্তিত ৰাহুটা এখন কীধের সাথে ঝুলছে । মাসলামা বিজয়ীর বেশে ঘোড়াটা উৎসুক জনতার কাছে নিয়ে একটা চক্কর দিলেন । রোমান ঘোড়া থেকে পড়ে গেছে । তার একটা পা রেকাবে আটকে রয়েছে । ঘোড়া ধীরে-ধীরে হাটছে আর তাকে হেচড়াচ্ছে। মাসলামা ইবনে মুখালাদ মোকাবেলায় জিতে গেলেন । যে-ঘোড়ায় চড়ে তিনি লড়াইটা করলেন, এটা তার নিজের ছিল না । তিনি দুর্গে টুকেছিলেন পদাতিক । রোমান সেনাপতি তাকে বলেছিল, নিজের জন্য একটা ঘোড়া বেছে নাও। ফ$৮৬$.211001109.0011
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।