Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০২ “তা হলে আমার অন্য একটা শর্ত মেনে নাও'- সেনাপতি নতুন প্রস্তাব উত্থাপন করল- “আমি আমার একজন লোককে বাইরে বের করে দিচ্ছি । তোমাদের মধ্য থেকে একজন তার মোকাবেলা করো | যদি আমার লোক তোমার লোককে মেরে ফেলতে সক্ষম হয়, তা হলে বাকি তিনজনের সঙ্গে আমি যেমন খুশি আচরণ করব । আর যদি তোমার লোক আমার লোককে হত্যা করতে পারে, তা হলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দুর্গ থেকে আমি তোমাদের বের করে দেব; তোমরা মুক্ত হয়ে যাবে । চার মুজাহিদই শর্তটা মেনে নিলেন এবং বললেন, তোমাদের মধ্য থেকে সবচেয়ে বেশি শক্তিশালী ও সর্বজনস্বীকৃত একজন বীর অশ্বারোহী যোদ্ধা পাঠাও । সেনাপতি ব্যারাকে চলে গেলেন এবং বাছতে লাগলেন মোকাবেলার জন্য কাকে পাঠাবেন । এদিকে মাসলামা ইবনে মুখাল্লাদ আমর ইবনুল আসকে বললেন, মোকাবেলাটা আমি করি। দুজনে সংক্ষিপ্ত কথোপকথন হলো, যে-আলাপ ইতিহাসের পাতায় আজও বর্ণে-বর্ণে সুরক্ষিত আছে । “ভেবে দেখো মাসলামা!'_- আমর ইবনুল আস বললেন- “আগেও তুমি একবার আমার মাথাটা হেট করে দিয়েছিলে, আমাকে লঙ্জিত করেছিলে । এক রোমান তোমাকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দিয়েছিল । এক মুজাহিদ ছুটে গিয়ে তোমাকে রক্ষা করেছিল। এখন আবারও তুমি মোকাবেলায় নামতে চাচ্ছ। জান, এই প্রতিযোগিতার হার-জিতের দাম কত? “আমার পরম শ্রদ্ধেয় সিপাহসালার!'_ মাসলামা (রাি.) বিগলিত কণ্ঠে বললেন- “আমি আমার ভুলের প্রতিকার নিতে চাই । যদি মারা যাই, তা হলে আপনি আমাকে মাফ করে দেবেন । কিন্তু সবিনয় অনুরোধ জানাই, ক্ষতিপূরণের এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না।' আসল ব্যাপার হলো, এ-প্রতিযোগিতায় আমর ইবনুল আস (রাযি.) নিজেই রোমান সৈনিকের মোকাবেলায় অবতীর্ণ হতে চাচ্ছিলেন । কিন্তু মাসলামা ইবনে মুখাল্লাদ এমন ধারায় নিজের বাসনার কথা ব্যক্ত করলেন যে, আর দ্বিমত না করে তিনি মাসলামাকে অনুমতি দিয়ে দিলেন । মোকাবেলার জন্য এক রোমান সৈনিক মাঠে নেমে এল । সুঠাম ও দীর্ঘকায় এক সুপুরুষ । কিন্তু ঘোড়াটা তার গায়ে-গতরে এতই বিরাটকায়, যেন তার কাবুতে থাকতেই চাচ্ছে না । পশুটা যখন হাটে বা দৌড়ায়, তখন মাটি যেন কেঁপে-কেঁপে ওঠে । হাতে তার বর্শা । কিন্তু মাসলামা ইবনে মুখাল্লাদের কাছে আছে তলোয়ার | বর্শা-তরবারিতে মোকাবেলা হয় না । কিন্তু তারপরও মাসলামা আল্লাহর নাম নিয়ে নেমে পড়লেন। দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।