অনিঃশেষ আলো ৬ ২০১ এটিও আল্লাহর একটি মদদ যে, ওই জগতের কেউ আমর ইবনুল আসকে চিনত না। এরা চারজন লড়তে থাকেন আর রোমানরা এদের সাধারণ সৈনিক মনে করেই মোকাবেলা করে যাচ্ছে । রোমানরা হিসাব মিলিয়ে দেখল, দুর্গ তাদের নিরাপদ | যেকজন মুসলমান ভেতরে প্রবেশ করেছিল, তাদের বের করে দেওয়া হয়েছে। প্রাটারগুলো থেকে তিরন্দাজরা তাদের আরও দূরে হটিয়ে দিয়েছে । এখন আর চিস্তার কোনো কারণ নেই । ফলে তারা হাসি-কৌতুকের মুডে ফিরে গেল । এত বড় একটা বাহিনীর পক্ষে চারজন লোককে ধরে ফেলা কিংবা তরবারি বা বর্শার আঘাতে মেরে ফেলা কোনো ব্যাপারই নয় । কিন্তু চার মুজাহিদ এমনভাবে লড়ে যাচ্ছেন, যেন এই বিশাল একটা বাহিনীকে পরাজিত করে তারা বিজয় ছিনিয়ে আনবেন | রোমানরা তাদের ঘিরে রেখে একবার সামনে এগুচ্ছে, একবার পিছিয়ে যাচ্ছে । কোনো দিক থেকেই তাদের ওপর কার্যকর কোনো আঘাত আসছে না । সবাই জানে, শেষ পর্যস্ত ওদের চারজনকেই প্রাণ দিতে হবে । যদি তরবারি বা বর্শা দ্বারা ঘায়েল করা না যায়, তা হলে দূরে গিয়ে তির ছুড়ে হলেও ওদের হত্যা করা হবে। কিন্তু এক সেনাপতির মাথায় অন্য একটা চিন্তা এল । সেনাপতি তার লোকদের পেছনে সরে যেতে আদেশ দিল, যারা মুজাহিদদের ঘায়েল করতে চেষ্টা চালাচ্ছিল। এখনকার পরিস্থিতি হলো,.তারা চারজন একসঙ্গে দণ্ডায়মান আর রোমান সৈনিক উৎসুক জনতা খানিক দূরে সরে গিয়ে বৃত্তাকারে দাঁড়িয়ে গেছে, যেভাবে জাদু বা কোনো খেলা দেখতে দর্শনার্থীরা গোল হয়ে দীড়ায় । 'থামো'- সেনাপতি দুহাত উচু করে মুজাহিদদের কাছে এসে বলল- “তোমাদের বাহিনী আমাদের কয়েকজন লোককে বন্দি করে নিয়েছে । আমি তোমাদের পাচিলের ওপরে নিয়ে যাচ্ছি । ওখান থেকে প্রধান সেনাপতিকে সংবাদ পাঠাও, যেন আমাদের লোকগুলোকে তিনি ছেড়ে দেন। বিনিময়ে আমরা তোমাদের চারজনকেই সসম্মানে বিদায় করে দেব ।' আমর ইবনুল আস রোযি.) মুখটা এমনভাবে ঢেকে রেখেছিলেন যে, তার শুধু চোখদুটোই দেখা যাচ্ছিল । তিনি বুঝতে পারলেন, ওরা কেউ তাকে চিনতে পারেনি । তিনি সেনাপতির এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন । “আমরা কোনো শর্তের ওপর অস্ত্রত্যাগ করি না'_ “আমর ইবনুল আস বললেন- “আমরা জীবন বিলিয়ে দেই আর আল্লাহর কাছে সফলকাম হয়ে যাই । মাত্র চারজন মানুষ হত্যার কাজে গোটা একটা বাহিনীকে নিয়োজিত করা যদি তোমাদের বিবেচনায় বীরত্ব হয়, তা হলে আসল সৌর্য আমরা তখন দেখাব । তোমাদের গোটা বাহিনীর সঙ্গে লড়তে-লড়তে আমরা জীবন দিয়ে দেব । ফড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।