অনিঃশেষ আলো $ ২০০ নগরীর মহিলারাও তাদের বাহিনীকে ক্ষেপিয়ে তুলছে । শেষ পর্যন্ত রোমানরা সবগুলো ফটক বন্ধ করে দিতে সক্ষম হলো । মুসলিম বাহিনীর বেশিরভাগ সৈন্য বাইরেই রয়ে গেলেন । ভেতরের মুজাহিদরা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আর পিছিয়ে যাচ্ছেন, যেন ফটক আবার খুলে দিতে পারেন । একটা ফটক খুলে গেল । কীভাবে খুলল, ইতিহাসে তার কোনো বিবরণ পাওয়া যায় না । আশা ছিল, বাইরের মুজাহিদরা এই ফটকে ভেতরে ঢুকে যাবেন । কিন্ত ওখানে এত বেশি রোমান সৈন্যের উপস্থিতি যে, মুজাহিদরা সফল হতে পারলেন না। বরং উলটো ভেতরের মুজাহিদদের ওপর চাপ এত প্রবল হয়ে উঠল যে, তারা এপথে বেরিয়ে আসতে বাধ্য হলেন । ফটক আবারও বন্ধ হয়ে গেল । রব সখ সর অমুসলিম এঁতিহাসিকগণ- যাদের মাঝে বাটলার বিশেষভাবে উল্লেখযোগ্য- এবং সমস্ত মুসলমান এতিহাসিক লিখেছেন, মুজাহিদগণ বেরিয়ে এসেছিলেন ঠিক; কিন্তু চারজন মুজাহিদ ভেতরেই রয়ে যান। তাদের দুজন হলেন সিপাহসালার আমর ইবনুল আস ও সালার মাসলামা ইবনে মুখাল্লাদ (রোযি.)। বাকি দুজন সাধারণ মুজাহিদ । এক দিকে চারজন মুসলিম সৈনিক, যাদের একজন বাহিনীর প্রধান সেনাপতি । অপর দিকে গোটা একটা বাহিনী | রণক্ষেত্রতাও দুর্গঘেরা শক্রর ঘর | কী হবে এখন? কল্পনা করাও দুক্ষর! চার মুজাহিদ লড়ছেন উন্মাদের মতো যে, একজন রোমান সৈন্যও তাদের কাছে ঘেষবার সাহস পাচ্ছে না । মজার ব্যাপার হলো, কোনো রোমান আমর ইবনুল আস (রাযি.)কে চেনে না। একজন সেনাপতিও জানে না, এই চার মুজাহিদের একজন সিপাহসালার আমর ইবনুল আস, একজন অপর এক সালার | যদি জানা থাকত, তা হলে শত জীবনের বাজি লাগিয়ে হলেও দুজনকে জীবিত গ্রেফতার করে ফেলত এবং পরে নিজেদের স্থার্থের অনুকূলে একটা সন্ধি আদায় করে নিত । প্রধান বিশপ কায়রাস তো আমর ইবনুল আসকে হত্যা করাতে রাজকোষ উজাড় করে দিয়েছিলেন । যদি আমর ইবনুল আস (রাযি.) তার হাতে পড়তেন কিংবা জানতেন, এই চার মুজাহিদদের একজন আমর ইবনুল আস, তা হলে তো সঙ্গে- সঙ্গেই তাকে হত্যা করিয়ে ফেলতেন | তার বিশ্বাস ছিল, যদি মুসলিম বাহিনীর সিপাহসালারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায়, তা হলে এই অল্পকজন মুসলমানের হাত থেকে দিনকতকের মধ্যেই মিশরকে ফিরিয়ে আনা সম্ভব হবে। বলাবাহুল্য, রোমের শাসকগোষ্ঠীর মাঝে আমর ইবনুল আস নামটি একটা ত্রাসে পরিণত হয়েছিল । দড$৮৬৬.211001109.0011
— পৃষ্ঠা ২০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।