Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ২০ ব্যবিলনের ছিল না। ছিল তারা অন্য কোনো নগরী বা গ্রামের ৷ আমার ধারণা, এই মেয়েটির অপহরণও সেই শিকলেরই একটা কড়া ।" সিপাহসালার আমর ইবনুল আস এত দীর্ঘ কথা বলতে ও শুনতে অভ্যস্ত ছিলেন না । বলতেনও তিনি মোদ্দাকথা, শুনতেনও মোদ্দাকথা । তিনি জোসেফকে থামিয়ে দিয়ে বললেন, কথা সংক্ষেপ করে তুমি কাজ শুরু করে দাও । “আমি ক্ষমা চাচ্ছি মুহতারাম সিপাহসালার!_ জোসেফ বলল- “আমি কথা শুধু এজন্য লম্বা করছি, যাতে আপনি ভালোমতো বুঝতে পারেন । আপনার জন্য এটি একটি নতুন বিষয় । এখান থেকে খানিক দূরে প্রাচীন একটি উপাসনালয় আছে, যার নাম সারাবিউম । আপনি সেই উপাসনালয়টির ধ্বংসাবশেষ দেখে থাকবেন । হয়তবা ভেতরেও গিয়েছেন । ওই ধ্বংসাবশেষগুলোর মধ্য দিয়ে একটা পথ অন্য একদিকে চলে গেছে, যার ব্যাপারে বাইরের মানুষের কোনো ধারণা নেই। গুহাসদৃশ একটা মুখ, যার অভ্যন্তরে অন্য একটি জগতের বসবাস ।" “হা জোসেফ! আমি সেই ধ্বংসাবশেষের অভ্যন্তরে গিয়েছিলাম'- আমর ইবনে আস বললেন- “তবে ভেতরে বেশি দূর যাইনি । আমি এ-ও জানি, ওটা কোনো একটা গোষ্ঠীর উপাসনালয় এবং তার নাম সারাবিউম। এখন সুযোগমতো গুহাটার ভেতরেও যাব, যার উল্লেখ তুমি করেছ ।' “এমন দুঃসাহস দেখাবেন না সিপাহসালার!'_ জোসেফ যেন হঠাৎ শিউরে উঠে বলল- যেতে পারবেন বটে; কিন্তু ফিরে আসতে পারবেন না। আমি জানি। সম্রাট হেরাক্ল-এরও জানা ছিল । তার পুত্র কুস্তস্তিনও এই গুহার রহস্য জানত । ওখানে আজও অবধি উপাসনা চলছে । ওই গোষ্ঠীটার জনাকতক অনুসারী এখনও অবশিষ্ট আছে।' “ওই উপাসনালয়ে খুবসম্ভব আবয়াস নামক গোবৎসের পূজা হতো ।' আমর ইবনুল আস বললেন । “হা মাননীয় সিপাহসালার।'- জোসেফ বলল- “ওই ধ্বংশাবশেষে আপনি আবয়াস গোবৎসের মূর্তি দেখে থাকবেন নিশ্চয় । আমি যেহেতু গোয়েন্দাগিরি করেছি, অনুসন্ধান চালিয়েছি, সেজন্য পুরোপুরি নিশ্চয়তার সঙ্গে বলতে পারি, ওখানে এখনও গোবৎসের পূজা হয় এবং প্রতি তিন বছর পর-পর একটা গোবৎস আর তার সঙ্গে একটি কুমারী মেয়েকে বলি দেওয়া হয় ।' “তোমরা তো খ্রিস্টান আমর ইবনুল আস বললেন- “সম্রাট হেরাক্লও কষ্টর খ্রিস্টান ছিলেন ৷ এই নির্মম উপাসনাটা কি তিনি বন্ধ করেননি? আমাকে তো জানানো হয়েছিল, মিশরে খ্রিস্টানদের শাসন আসার পর এ জাতীয় দড$৮৬$.211001109.0011

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।