Enayetullah Altamash Bangla Pdf Book — Onisshesh Alo 4
/ ২৪০
📝 লেখা 📖 পিডিএফ

অনিঃশেষ আলো $ ১৯৯ মাসলামা ইবনে মুখাল্লাদও রয়েছেন। তার ঢুকেছেন আগে | মুজাহিদগণ যখন দেখলেন, তাদের প্রধান সেনাপতি দুর্গে ঢুকে গেছেন, তখন পরম উদ্দীপ্ত হয়ে তারা খুবই জোরদার একটা আক্রমণ চালালেন এবং ফটকের মুখ থেকে রোমানদের হটিয়ে দিয়ে নিজেরাও দুর্গে ঢুকে গেলেন । মুজাহিদগণ চিন্তা করলেন, সিপাহসালার এবং আরও এক-দুজন সালার যখন দুর্গে চুকে গেছেন, তখন যেকোনো মূল্যে হোক জীবনের বাজি আমাদের লাগাতেই হবে । অন্যথায় ঘিরে ফেলে রোমানরা তাদের হত্যা করে ফেলবে । সিপাহসারার দুর্গে চুকে গেছেন এই খবরটি সমগ্র বাহিনীতে ছড়িয়ে পড়ল । তাতে মুজাহিদদের জোশ-জযবা আরও বেড়ে গেল । যেসব সালার এখনও বাইরে আছেন, তারা প্রমাদ গুণতে লাগলেন, সিপাহসালার এবং আরও যেকজন সালার ভেতরে ঢুকে গেছেন, তারা তো জীবিত ধরা পড়বেন! ইসলামের সৈনিকরা শক্রর হাতে ধৃত হওয়ার চেয়ে জীবন দেওয়া শ্রেয় মনে করতেন । সিপাহসালারের জীবিত গ্রেফতার হওয়া গোটা বাহিনীর জন্য অপরিসীম ক্ষতির কারণ ছিল। মুসলমানদের কাছে এমন কোনো রীতি ছিল না যে, কমান্ডার ধরা পড়বেন আর সৈনিকরা রণেভঙ্গ দিয়ে পেছন থেকে পালিয়ে যাবে । তাদের নিয়ম ছিল, সিপাহসালারও যদি গুরুতর আহত কিংবা শহীদ হয়ে যান, অপর কোনো একজন সালার কমান্ড হাতে নিয়ে নেন এবং বাহিনীর নেতৃত্বে সামান্যতম ব্যত্যয় ঘটতে দেন না। কিন্ত তারপরও আমর ইবনুল আস (রাযি.)-এর মতো সিপাহসালারের শত্রুর আয়ত্তে চলে যাওয়া কোনো ভালো খবর নয় ৷ তদুপরি এই সংবাদে কেউ বিমর্ষ বা হতবল হননি । খবরটা ছড়িয়ে পড়ার সাথে-সাথে তাদের মনোবল ও স্পৃহা এত বেড়ে গেল, যেন দুর্গের প্রাচীরগুলো হাতের ঠেলায় গুঁড়িয়ে দিয়ে এক্ষুনি ভেতরে ঢুকে যাবেন এবং সিপাহসালারকে জীবিত ও অক্ষত দেখেই তবে শান্ত হবেন। এই উৎ্সাহ-উদ্দীপনা নিয়েই মুজাহিদরা ভেতরে ঢুকতে শুরু করলেন । তখন মনে হচ্ছিল, খাক-খুনের একটা ঝড় এসে এস্কান্দারিয়া দুর্গের প্রধান ফটকে আছড়ে পড়েছে । সামনে যা-কিছু পড়ল, সব তছনছ হয়ে গেল | যেসব হতভাগ্য রোমান ছটফট করতে লাগল । অথচ, ভেতরে রোমান বাহিনীর সংখ্যা মুজাহিদদের তুলনায় কয়েক গুণ বেশি । সেনাপতিরা তাদের এমনভাবে উত্তেজিত ও ক্ষিপ্ত করে তুলল যে, সাহস সঞ্চয় করে তারা পরম উদ্দীপনার সাথে মুজাহিদদের ওপর ঝাঁপিয়ে পড়ল । এক সেনাপতি উত্তেজনার আগুনে অনবরত ঘি ঢেলে যাচ্ছে, এরা খুবই অল্প; পিষে ফেলো; ঘিরে খতম করে দাও । ফড$৮৬$.2111001109.0011

— পৃষ্ঠা ১৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।